ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, দুজনকেই হত্যা করে পুঁতে রাখলেন দুই ভাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

পুলিশ জানিয়েছে, নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) এবং রাধিকা কুমারী (২০)। গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের নাম শিব শঙ্কর সাহু এবং নবীন সাহু। তাঁদের মা-বাবা সমেশ্বর সাহু এবং তিলেশ্বরী দেবীকেও এই মামলায় আটক করা হয়েছে।

গুমলার পুলিশ সুপার (এসপি) হারিস বিন জামা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, পেশায় অ্যাম্বুলেন্স চালক শিব শঙ্কর সাহু এবং তাঁর ভাই নবীন সাহু গত সোমবার (২৩ নভেম্বর) তাঁদের স্ত্রীদের হত্যা করেন। এরপর শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, দুই জা-য়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও ঝগড়া চলছিল, যা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগেই ওই দুই নারীর মধ্যকার বিরোধ মিটমাট হয়ে গিয়েছিল।

পুলিশ সুপার হারিস বিন জামা বলেন, ‘মঙ্গলবার ওই দুই ভাই প্রথমে পুলিশকে জানান যে তাঁদের স্ত্রীরা কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’

অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সিমডেগার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকেও নিহত নারীদের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং সে সময় সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল।

তদন্তের অংশ হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার এবং মরদেহ বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে বিস্তারিত আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

সরকারি পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

ভারতের তামিলনাড়ু রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি পুরুষ কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন (প্যারেন্টাল/প্যাটার্নিটি) ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপাতি বিজয়)…

ভারতে পাকিস্তানি টিভি সিরিজ ‘দার-ই-নিজাতের’ দুটি প্রদর্শনী বাতিল

পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করতে বাধ্য হয়েছেন বেঙ্গালুরুর আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর ভারতের এই শহরে প্রদর্শনী দুটি হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন মহলের আপত্তি, বিতর্ক এবং পুলিশের নজরদারির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন

ভারতীয় পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল বুধবার এ প্রস্তাবের বিষয়ে জানায় ওয়াশিংটন। তবে ভারতের উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় বেশি, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

জনপ্রিয় টার্গেট

শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন

দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, দুজনকেই হত্যা করে পুঁতে রাখলেন দুই ভাই

প্রকাশ: ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬