ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা নগরে সন্ত্রাসী-আতঙ্কে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

• চাঁদার বিষয়ে পুলিশকে না জানিয়ে নিজেরাই রফাদফা করছেন অনেক ব্যবসায়ী।

• ব্যবসায়ী ছাড়াও চিকিৎসক, প্রকৌশলী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা হুমকি পাচ্ছেন।

• পুলিশ বলছে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার।

এদিকে চাঁদা দিতে না চাওয়ায় নগরের সোনাডাঙ্গা এলাকায় ‘পালংকি রেস্তোরাঁ’ বন্ধ রাখা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতিতে গত মঙ্গলবার রেস্তোরাঁটি খোলা হয়। তবে সেই দিনই সেখানে গুলি চালানো হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁটি আবার চালু করা হয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে। তবে এর মালিক আশিকুর রহমান আতঙ্কে রয়েছেন। গুলির ঘটনায় তিনি ভয়ে মামলা করেননি। পরে পুলিশ বাদী হয়ে বুধবার মামলা করেছে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত কয়েক মাস ধরে মাদক কারবারি, চাঁদাবাজ সন্ত্রাসীদের গুলি ও হামলায় নগর ও জেলায় ৭৯ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি চাঁদার দাবিতে নগরীর তিনটি ডায়াগনস্টিক সেন্টার, দুটি রেস্তোরাঁ ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীদের হুমকিতে দুটি ফার্মেসি বন্ধ করতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, খুলনার আইনশৃঙ্খলা অবনতির বিষয় নিয়ে তিনি ডিসি এবং ডিআইজির সঙ্গে সরাসরি কথা বলেছেন। কিন্তু দীর্ঘদিন পরেও এর সুরাহা না হওয়ায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে সর্বোচ্চ পরিষদ জাতীয় সংসদে নোটিশ আকারে উপস্থাপন করেছিলেন। এরপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো হয়নি, উপরন্তু দিন দিন আরও অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অকার্যকর ভূমিকার জন্যই খুলনায় আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় সন্ত্রাস দমনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন।

চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপগুলো চাঁদার দাবিতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার, বিশেষ করে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। একাধিক ব্যবসায়ী আজকের পত্রিকাকে জানিয়েছেন, তাঁদের অধিকাংশই পুলিশে অভিযোগ না করে চাঁদাবাজদের সঙ্গে আপস-রফা করে নিয়েছেন। আবার অনেকে ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগীয় সমন্বয়ক মমিনুল ইসলাম বলেন, খুলনায় এখন আতঙ্কের নগর। মঙ্গলবার মাত্র ১০ ঘণ্টায় শহরের সাতটি পৃথক স্থানে গুলিবর্ষণ ও নিহতের ঘটনা ঘটেছে। এটা পুরো নগরবাসীর নিরাপত্তার ওপর আঘাত।

নগর পুলিশের গোয়েন্দা প্রধান ও উপপুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া জানান, পুলিশের বিশেষ পদক্ষেপের কারণে মাদকের চেইন ভেঙে পড়েছে। এর ফলে মাদক কারবারিদের আয় বন্ধ হয়ে গিয়েছে। সন্ত্রাসীদের এখন মূল উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে চাঁদা আদায় করা। তিনি বলেন, খুলনায় দুটি সক্রিয় সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজিতে সম্পৃক্ত। তারাই মূলত খুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানে গুলি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে চলছে।

পুলিশ সূত্র জানায়, গ্রুপ দুটির মধ্যে একটি গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’। আরেকটি নূর আজিমের ‘নূর আজিম গ্রুপ’। বি কোম্পানি গ্রুপের সদস্যসংখ্যা তিন শর বেশি। আর নূর আজিম বাহিনীর গ্রুপের সদস্যসংখ্যা প্রায় দুই শ। আহাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ নিয়মিত এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তবে এই সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক সহযোগিতা খুবই দরকার। বিশেষ করে ওয়ার্ডভিত্তিক মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা দরকার, কিন্তু আশানুরূপ সহযোগিতা তাঁরা পাচ্ছেন না।

তবে বিএনপি নেতারা ভিন্ন কথা বলছেন। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার আন্তরিক থাকলেও যাঁদের দিয়ে কাজ করাবে, তাঁদের মধ্যে এখনো ফ্যাসিস্টদের দোসর ও ‘শর্ষের মধ্যে ভূত’ রয়ে গেছে। ফলে আমরা তথ্য দিলে তা উল্টো সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে এবং পুলিশ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

খুলনা সুজনের সাধারণ সম্পাদক ও পাটকল রক্ষা কমিটির সভাপতি কুদরত-ই-খুদা বলেন, ‘আমরা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে ও শুনতে শুনতে বাকরুদ্ধ হয়ে পড়েছি। কোন ভাষায় আমরা কথা বলব, সেটাই এখন ভেবে পাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেই।’

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নড়াইলে ট্রাকের ধাক্কায় তপন রায় (৫৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে…

খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩, ইয়াবা উদ্ধার

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিভিন্ন মামলায় ও অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জান

খুলনায় এক দিনের ব্যবধানে একই বাড়িতে ফের হামলা

খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় জলিল আকনের বাড়িতে এক দিনের ব্যবধানে ফের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে বাড়ির প্রধান ফটক কুপিয়ে চলে যায় তারা। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়ও একই বাড়িতে হামলার ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

খুলনা নগরে সন্ত্রাসী-আতঙ্কে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

প্রকাশ: ০৮:৪০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬