ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানা এবং অজানা মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

২১ নভেম্বর একটি মামলা করা হয়, যেখানে আওয়ামী লীগের ১১২ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী মাহাবুব আলম। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক ও ছাত্রলীগ কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলার আগে থেকে আরও কয়েকজন কারাগারে রয়েছেন।

যা হোক, পরদিনই বাদী মাহাবুব আলম মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন। তাঁর অভিযোগ, ওসি আমানুল্লাহ আল বারী একটি স্বাক্ষরের প্রয়োজন বলে তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন। পরে ওই স্বাক্ষরিত কাগজটি এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা করা হয়েছে। তিনি মামলা সম্পর্কে কিছুই জানেন না দাবি করে এ-ও বলছেন, তাঁর সামনে কোনো নাশকতা হয়নি এবং তাঁকে বাদী বানিয়ে ফাঁসানো হয়েছে। আর অভিযুক্ত ব্যক্তিরা জামিন পেলেও তাঁর কোনো আপত্তি থাকবে না।

এদিকে ওসি সাহেব বলছেন, মামলা করার ভিডিও ফুটেজ আছে। ঠিক আছে, তাহলে তা যাচাই করাই তো শ্রেয়। কিন্তু যদি মাহাবুব আলমের অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে ব্যাপারটা মোটেও সুখকর নয়। সাদা কাগজে স্বাক্ষর দেওয়ার মতো বড় ভুল তো তিনি করেছেনই, এই সুযোগে ওসি সাহেবও তাঁর সঙ্গে করেছেন প্রতারণা। এবং অভিযুক্ত ব্যক্তিরা যদি কোনো নাশকতা বা অপরাধ না করে থাকেন, তাহলে তাঁরা স্পষ্টতই প্রতিহিংসার শিকার। হতে পারে ওসি নিজে কিংবা কারও প্ররোচনায় এই হীন কর্ম করেছেন। এর মানে, বিধান অনুযায়ী শাস্তি অপেক্ষা করছে তাঁর বা তাঁদের জন্য। আর যদি মাহাবুব আলমের অভিযোগের সত্যতা না মেলে, তাহলে তাঁকেও আইনের আওতায় আনা জরুরি।

আসল ঘটনা কী, তা সঠিক তদন্তে বের হয়ে আসুক। চাইলাম আর মামলা করলাম, আবার পরদিন তুলে নিলাম অথবা মামলার বিষয়ে কিছু জানা বা না জানা, এ রকম ‘নাটক’ দর্শকদের কাছে উপভোগ্য হলেও সত্যিকারের ভুক্তভোগী ব্যক্তিদের কাছে যন্ত্রণাদায়ক।

মঈদুল হাসান

মঈদুল হাসান

তাজউদ্দীন আহমদের বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন। নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৫ সালে একুশে পদক এবং ২০২৬ সালে মুক্তিযুদ্ধ গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

সাউন্ড বক্স

এবার পাখিশিকারিরা বেশ একটা অভিনব উপায় বের করেছে। সাউন্ড বক্সে পাখির ডাক শুনিয়ে অন্য পাখিদের আকৃষ্ট করে ফাঁদে ফেলে শিকার করার বুদ্ধিটা যার মাথায় এল, তাকে ‘পুরস্কৃত’ করা উচিত! সেই ‘পুরস্কার’ হতে পারে এক বছরের কারাদণ্ড অথবা ১ লাখ টাকা জরিমানা। ঘটনার পুনরাবৃত্তি হলে ‘পুরস্কার’ দ্বিগুণ!

জনপ্রিয় টার্গেট

জানা এবং অজানা মামলা

প্রকাশ: ০৭:৪০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬