ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানে অনুষ্ঠিত ষষ্ঠ আসওয়ান ফোরাম ফর সাসটেইনেবল পিস অ্যান্ড ডেভেলপমেন্টে সর্বাত্মক যুদ্ধের উদ্বেগ উঠে এসেছে। ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনে অংশ নেওয়া দুই জ্যেষ্ঠ আরব কর্মকর্তা সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে বলেন, তাঁরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

এক কর্মকর্তা বলেন, ‘আমি আশা করি, আমার আশঙ্কা ভুল প্রমাণিত হবে। তবে আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পূর্ণমাত্রার সামরিক সংঘাত শুরু হবে। পরিস্থিতির লক্ষণগুলো সেদিকেই ইঙ্গিত করছে। এর পরিণতি আমাদের সবার জন্য ভয়াবহ হবে।’

চলমান ইরান যুদ্ধের ৯ মাস পেরিয়ে গেলেও হামলা, সামুদ্রিক নিরাপত্তাহুমকি ও কূটনৈতিক অচলাবস্থা কাটেনি। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। পরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। ইরান-সমর্থিত লেবানন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।

এক আরব কূটনীতিক বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি লেবানন ও গাজাও আবার সংঘাতের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর নতুন সংঘাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে বলে মনে করছেন ওই কূটনীতিক। তাঁর দাবি, নির্বাচনের ফলাফলে মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেও প্রভাবিত হতে পারে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ট্রাম্প সতর্ক করে বলেছেন, জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধ করে দিতে পারেন। এতে যুক্তরাষ্ট্রের সামরিক বিজয়ও পরাজয়ে পরিণত হতে পারে বলে মত দেন তিনি।

সম্মেলনে গাজার পরিস্থিতি, লেবাননের ভবিষ্যৎ ও সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের আহ্বান জানান। এর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকাটির প্রশাসনের দায়িত্ব জাতীয় কমিটির হাতে দেওয়া ও পুনর্গঠন কার্যক্রম ত্বরান্বিত করা।

লেবাননের ক্ষেত্রে হিজবুল্লাহর অস্ত্র নিরস্ত্রীকরণ ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও দখলদারত্বের কারণে সেনাবাহিনী পুরো এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না বলে অভিযোগ করেছেন লেবাননের কর্মকর্তারা।

সিরিয়ার সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী হিন্দ কাবাওয়াত দেশটির পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, আন্তর্জাতিক বহুপক্ষীয় ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করতে সংস্কার প্রয়োজন। বিশ্বব্যবস্থার নিয়ম নির্ধারণে আফ্রিকাকে শুধু সিদ্ধান্তের অনুসারী নয়, বরং সক্রিয় অংশীদার হতে হবে।

যুক্তরাষ্ট্র ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

ইরানে যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি নিয়ে সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সহায়তা বা অংশগ্রহণ ছাড়া এককভাবেও এই অভিযান চালানো সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন…

যুদ্ধ শেষ করতে এবার ইরানি নেতাদের গুপ্তহত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্তহত্যার অভিযান চালানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ধরনের অভিযান যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে মনে করছেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।

দুই পারমাণবিক স্থাপনার মাঝে বিশাল ‘সামরিক কমপ্লেক্স’ নির্মাণ করছে ইরান, দ্রুত চলছে কাজ

ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার চিত্র উঠে এসেছে।

জনপ্রিয় টার্গেট

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভানো যায়নি

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

প্রকাশ: ১২:২৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬