সভায় রেহান আসিফ আসাদ বলেন, দেশে এখন আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে। হাইটেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। পাশাপাশি উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, এই খাতে নতুন উৎপাদন লাইন চালু এবং উৎপাদনের ধারাবাহিকতা ও টেকসই সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
সভায় মন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে কাজের গতি বাড়াতে হবে।
সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব ও আর্থিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
সভায় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 

























