ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি নিয়ে নতুন করে অস্থিরতা তৈরির সুযোগ নেই: নুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, শ্রমিকদের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর সরকার ডিসেম্বর থেকে তা কার্যকর করার ঘোষণা দিয়েছে। সরকার সেই প্রতিশ্রুতি রেখেছে।

গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করে বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়া এবং এ খাতকে ধ্বংস করার চেষ্টা চলছে বলে জানান নুরুল হক নুর। তাঁর দাবি, এসব অস্থিরতা তৈরির পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন ও অর্থায়ন রয়েছে।

নুরুল হক নুর বলেন, গার্মেন্টস খাতে এখন অর্ডারের মৌসুম। এ সময়ে কারখানায় অস্থিরতা তৈরি হলে বিদেশি ক্রেতারা বিকল্প উৎস হিসেবে ভারত ও ভিয়েতনামের দিকে চলে যাবেন। কারণ, বাংলাদেশে আন্দোলন চলছে এবং কারখানা কবে খুলবে, তা নিশ্চিত নয়—এমন পরিস্থিতিতে ক্রেতারা তাঁদের ব্যবসা সচল রাখতে বিকল্প বাজার খুঁজবেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ধরার চেষ্টা করছে। তাই এ খাতে অস্থিরতা দেশের জন্য ক্ষতিকর।

শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ও হাসপাতালব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আটটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ রয়েছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ শ্রমিক অধ্যুষিত এলাকায় ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগও নেওয়া হচ্ছে। এ জন্য শ্রমিক অধ্যুষিত এলাকায় টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি চাল বিক্রির সুযোগ দেওয়া হয়েছে।

গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির পেছনে অর্থায়নের অভিযোগ তুলে নুর বলেন, গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে গাজীপুরে ১০০ কোটি টাকা অর্থায়নের বিষয়টি উঠে এসেছে। কারখানা বন্ধ করে শ্রমিকদের উসকে দিয়ে আন্দোলনে নামানোর অভিযোগও রয়েছে।

তাঁর দাবি, আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মুনাফার একটি অংশ অস্থিরতা তৈরির কাজে ব্যয় করা হচ্ছে।

জামায়াতের প্রসঙ্গ টেনে নুর বলেন, একসময় জামায়াতে ইসলামী বিএনপির মিত্র ছিল। যুগপৎ আন্দোলনেও দলটির নেতা–কর্মীদের ত্যাগ ও অবদান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কিছু কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে। সরকারের সঙ্গে সংসদে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাজপথের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি জটিল করা হয়েছে বলে মন্তব্য করেন নুর।

এনসিপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তরুণ এনসিপিতে যুক্ত হয়েছেন। যে যার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন। তবে রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা তৈরির মধ্য দিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে।

গ্রামীণ ব্যাংকে হামলা: আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: আলোচনায় সর্বদলীয় সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিরোধী দলসহ জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক…

জনপ্রিয় টার্গেট

মজুরি নিয়ে নতুন করে অস্থিরতা তৈরির সুযোগ নেই: নুর

প্রকাশ: ০৫:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬