ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘৯১ রানে অলআউটের পর বাংলাদেশের পরের ব্যাটিং কোচ কে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ডারউইনে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটে জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ৯ ম্যাচে জয়হীন বাংলাদেশ। যার মধ্যে দুটি টেস্ট ড্র হয়েছে এবং বাকি সাত ম্যাচ হেরেছে। এমন হতাশাজনক অবস্থার মূল কারণ বাজে ব্যাটিং। গতকাল রাতে বাংলাদেশের লাগাতার ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন আফতাব। যেখানে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান করেছে, অথচ বাংলাদেশের ব্যাট থেকে এসেছে মাত্র ৯৮ রান। বাংলাদেশের বাজে ব্যাটিংকে কাঠগড়ায় তুলে যুক্তরাষ্ট্রপ্রবাসী ক্রিকেটার লিখেছেন, ‘৯১ রানে অলআউট। এখন তাহলে বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ কে।’ বাক্যটা শেষ করতেই তিনটা প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়েছেন আফতাব।

গত ২৮ অক্টোবর মিরপুরে শুরু হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। শেষটা হয়েছিল ৯ নভেম্বর সিলেটে দ্বিতীয় টেস্ট ড্রয়ের মাধ্যমে। তবে টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তে ২৪ অক্টোবর বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। অথচ ২০২৫ সালের নভেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত তাঁর অধীনে বাংলাদেশের ব্যাটিং তুলনামূলক ভালোই ছিল। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা করেছিলেন সেঞ্চুরি।

ব্যাটিং কোচ হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে আশরাফুল ২৫ অক্টোবর সাক্ষাৎকার দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো। আটটা টেস্ট ম্যাচে কাজ করছি। পাঁচটা জিতেছি, একটা ড্র। ব্যাটারদের প্রায় ৪৫-৫০ গড়। ওয়ানডেতে ১৪ ম্যাচ কাজ করছি। সেখানে ব্যাটাররা শেষ চার-পাঁচ ম্যাচে ভালো করেনি। আগের ৯ ম্যাচ যদি দেখেন, আমরা অস্ট্রেলিয়ার মতো দলকে সিরিজ হারালাম। নিউজিল্যান্ড, পাকিস্তানকেও হারিয়েছি। সেখানেও আপনি ব্যাটারদের গড় দেখেন, ৪৫-৫০ গড়ে খেলেছে।’

বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করতে বিন্দুমাত্র পিছু পা হন না আফতাব। কদিন আগে তিনি প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের অধীনে অবকাঠামোগত উন্নয়ন হলেও ক্রিকেটার কি সঠিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেনকেনস্টাইনের সঙ্গে আছেন আরও এক দক্ষিণ আফ্রিকান মালিবংগোয়ে মাকেতা। গত পরশু বাংলাদেশের সহকারী কোচ মাকেতা ৯১ রানে অলআউট হওয়ার পর হতাশা প্রকাশ করেছিলেন। অথচ জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৪০০ রান করেছিল বাংলাদেশ।

মোস্তাফিজ না থাকলেও আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকা, না থাকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জানা গেল আসল খবর। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারের নাম নেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের প্রাথমিক তালিকায়। তবে তিনি না থাকলেও ১২ বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম লিখেছেন বলে জানা গেছে।

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

তাওহীদ হৃদয়ের করা দিনের শেষ ওভারের পঞ্চম বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইয়ান মুল্ডার। তাঁকে ফিরিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না হৃদয়ের। তবে ম্যাচের বাংলাদেশের অবস্থা ঠিক এর বিপরীত।

আত্মজীবনীতে নাম আসতেই খাজাকে তুলোধুনো করলেন সাবেক পেসার

আত্মজীবনীতে সাবেক কোচ অ্যান্থনি স্টুয়ার্টকে নিয়ে মন্তব্য করেছিলেন উসমান খাজা। সেই মন্তব্যের জবাবে ক্ষোভ উগরে দিয়েছেন স্টুয়ার্ট। খাজার আচরণ, দলীয় শৃঙ্খলা ও ব্যাটিং পজিশন নিয়ে একাধিক অভিযোগ তুলে তাঁকে আক্রমণ করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।

জনপ্রিয় টার্গেট

১৬ ডিসেম্বর ভারতে বিমান বাংলাদেশের ফ্লাইট শিডিউল

‘৯১ রানে অলআউটের পর বাংলাদেশের পরের ব্যাটিং কোচ কে’

প্রকাশ: ১২:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬