ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গত সোমবার রাতে সংঘটিত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলায় অভিযুক্ত অপর তিন সন্দেহভাজন এখনো পলাতক এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত ব্যক্তিরা প্রীত বিহারের ‘সালতানাত ক্যাফে’-তে একসঙ্গে কাজ করতেন। সোমবার রাতে সেখানে সহকর্মীদের একটি পার্টিতে অংশ নিয়েছিলেন ওই তরুণী।

রাত সাড়ে ১১টায় ক্যাফেটি বন্ধ হয়ে যাওয়ার পরও অভিযুক্তদের একজনের কাছে প্রতিষ্ঠানের চাবি থাকায় তাঁরা ভেতরে অবস্থান করে মদ্যপান ও নাচগান চালিয়ে যান। পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাঁরা ক্যাফে থেকে বের হন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, পার্টি চলাকালীন সেখানে উপস্থিত দুই পুরুষ সহকর্মী তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন এবং দলের অন্য সদস্যরা এই অপরাধে তাঁদের সহায়তা করেন।

অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর সংশ্লিষ্ট ধারায় চারজন পুরুষ এবং দুজন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি পলাতক অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পশ্চিমবঙ্গে ২৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, ২৫ বছরের চুক্তি

পশ্চিমবঙ্গে ২৫ বছরের জন্য ২ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি এনার্জি সলিউশনস লিমিটেড। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কাছ থেকে এ কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতের শেয়ারবাজারে ফের ধসে ৩ লাখ কোটি রুপি উধাও, নেপথ্যে কী

ভারতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনে এক দিনেই ৩ লাখ কোটি রুপির বেশি বাজারমূল্য হারিয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলো। আজ সোমবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও পরে দ্রুত পতনের মুখে পড়ে দেশটির প্রধান শেয়ারবাজার সূচকগুলো।

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

দুই দিনের সফরে ভারত পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ। সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় টার্গেট

দিল্লির ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার

প্রকাশ: ১১:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬