ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজ না থাকলেও আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

ক্রিকবাজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ নিউজ১৮ গতকাল এক প্রতিবেদনে মোস্তাফিজের নাম না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও নেই। তবে ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা গেছে, ১২ বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ২০২৭ আইপিএলের নিলামে। সেই ১২ ক্রিকেটার হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল এবং তাসকিন আহমেদ।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৫ লাখ টাকা। আইপিএলের ইতিহাসে তিনিই হয়ে ওঠেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হয়ে উঠেছিলেন। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি (২ কোটি ৬৮ লাখ টাকা)। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই করে নিয়েছিল কলকাতা। কিন্তু এ বছরের ৩ জানুয়ারি তাঁকে বাদ দেওয়াতে তুমুল হই চই হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি।

রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। ইকোনমি ৮.১৩। তবে এ বছর আইপিএল খেলতে না পারলেও খেলেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। লাহোর কালান্দার্সের জার্সিতে ২০২৬ পিএসএলে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। এমনকি মোস্তাফিজকে নিয়েছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডস।

আত্মজীবনীতে নাম আসতেই খাজাকে তুলোধুনো করলেন সাবেক পেসার

আত্মজীবনীতে সাবেক কোচ অ্যান্থনি স্টুয়ার্টকে নিয়ে মন্তব্য করেছিলেন উসমান খাজা। সেই মন্তব্যের জবাবে ক্ষোভ উগরে দিয়েছেন স্টুয়ার্ট। খাজার আচরণ, দলীয় শৃঙ্খলা ও ব্যাটিং পজিশন নিয়ে একাধিক অভিযোগ তুলে তাঁকে আক্রমণ করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।

ডোনাল্ড-সল্ট ঝড়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

ডোনাল্ড-সল্ট ঝড়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

জিততে হলে ইংল্যান্ডকে করতে হতো ১৮৫ রান। ফিল সল্ট ও অ্যানিউরিন ডোনাল্ডের জোড়া ব্যাটিংয়ে এই লক্ষ্যকে মামুলি বানিয়ে ফেলল ইংলিশরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারী দল।

দক্ষিণ আফ্রিকার লিডে চিন্তা বাড়ছে বাংলাদেশের

উইকেটের খোঁজে মুমিনুল হক, তাওহীদ হৃদয়দের দিয়ে বল করালেন নাজমুল হোসেন শান্ত। এরপরও সফলতা পেলেন না বাংলাদেশ অধিনায়ক। সফরকারীদের চিন্তা বাড়িয়ে লিড বড় করছে দক্ষিণ আফ্রিকা।

জনপ্রিয় টার্গেট

মোস্তাফিজ না থাকলেও আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি

প্রকাশ: ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬