ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ দৃশ্যের আগেই চলে গেলেন সোহেল খান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

নাশতা শেষে তৈরি হওয়ার জন্য রুমে ফিরে গিয়েছিলেন সোহেল। যাওয়ার কথা মেকআপ রুমে। নসীব সিনেমার সহকারী পরিচালক হাবিব রাজু ডাকতে গেলে সোহেল খান তাঁকে জানান খারাপ লাগার কথা। এরপর জ্ঞান হারান অভিনেতা। সেই ঘটনার বর্ণনা দিয়ে রাজু বলেন, ‘কলটাইম অনুযায়ী সোহেল ভাইকে ডাকলে তিনি রুম থেকে বেরিয়ে জানান তাঁর শরীরটা খারাপ লাগছে, ১০ মিনিট দেরি হবে। সে সময় উনি কাশছিলেন। আমি ফিরে আসি। কিছুদূর আসতেই একজন হাউসকিপার এসে জানাল সোহেল ভাই পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে সবাইকে খবর দিই।’

সোহেল খানের অসুস্থতার কথা শুনে তাঁর রুমে ছুটে যান অভিনেতা এল আর খান সীমান্তসহ অনেকে। সেই সময়ের ঘটনা জানিয়ে সীমান্ত বলেন, ‘সোহেল ভাইয়ের রুমে গিয়ে দেখি তিনি খাটে শুয়ে আছেন এবং তাঁর পালস নেই। তাৎক্ষণিকভাবে সিপিআর শুরু করলাম। সিপিআর দেওয়ার একপর্যায়ে সোহেল ভাই একটি নিশ্বাস নিয়ে চোখ খোলেন এবং চারদিকে তাকান। এতে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ঠিক হয়ে যাবেন, তাই দ্রুত একটি গাড়ি ডেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।’

দ্রুত বগুড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোহেল খানকে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নসীব সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘চোখের সামনে একজন সুস্থ মানুষের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা গোটা নসীব টিম শোকাহত। আজ তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। ঘণ্টাখানেকের শুটিং বাকি ছিল। একজন ভালো অভিনেতাকে হারিয়ে ফেললাম আমরা। ব্যক্তিজীবনে সোহেল আমার বন্ধু ছিল। সকালবেলা যখন খবরটি পাই, তখন বিশ্বাস করতে পারিনি। সোমবার রাতেও খুব আড্ডা হয়েছে আমাদের। ওর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছি না।’

বগুড়া থেকে সোহেল খানের মরদেহ নিয়ে যাওয়া হয় ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে। সেখানে বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তাঁর।

এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন সোহেল খান।

সিরিজের পর ‘পঞ্চায়েত’ নিয়ে সিনেমার পরিকল্পনা

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে। বিশ্বব্যাপী আয় করেছে ৩৪০ কোটি রুপির বেশি। এবার একই পথে হাঁটার পরিকল্পনা করছে ‘পঞ্চায়েত’। প্রাইম ভিডিওর জনপ্রিয় এই কমেডি সিরিজ অবলম্বনে সিনেমা…

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু দুরারোগ্য ক্যানসার ও কিডনি জটিলতায় আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসার সাহায্যার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

মারা গেছেন অভিনেতা সোহেল খান

মারা গেছেন অভিনেতা সোহেল খান

বগুড়ায় মোহাম্মদ ইকবালের নসীব সিনেমার শুটিং করছিলেন সোহেল খান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। সকাল ১০ টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় টার্গেট

শেষ দৃশ্যের আগেই চলে গেলেন সোহেল খান

প্রকাশ: ১০:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬