ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার খুন: এ সপ্তাহেই অভিযোগপত্র, হত্যার নেপথ্য কারণ জানালেন তদন্ত কর্মকর্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ মঙ্গলবার এসব তথ্য জানান। এ ছাড়া এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ সম্পর্কেও ধারণা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী।

সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামিই বর্তমানে কারাগারে আছেন।

তিনি বলেন, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়ায় কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেজুরের বীজে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং সিগারেটের শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বীজ, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।

জিন্নাত আলী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর দাবি, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাঁদের ধারণা ছিল। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তাঁরা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয়।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২৩ আগস্ট নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী। পরে মামলার তদন্তভার নেয় মহানগর ডিবি পুলিশ। এরপর থেকে মামলাটি তদন্ত করছেন পরিদর্শক জিন্নাত আলী।

বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।

পীরগঞ্জে কাটা আমন ধানে আকভানের হানা, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

রংপুরের পীরগঞ্জে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপাকে পড়েছেন আমন ধান কাটা কৃষকেরা। মাঠ থেকে ধান কেটে জমিতে শুকাতে দেওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে গেছে অনেক কৃষকের ধান। এতে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

প্রধানমন্ত্রীর জন্মদিনে পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিমগাছসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি

রংপুরে চার খুন: এ সপ্তাহেই অভিযোগপত্র, হত্যার নেপথ্য কারণ জানালেন তদন্ত কর্মকর্তা

প্রকাশ: ০২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬