ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাজামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রাঙ্গণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি ও উদ্যোক্তাদের জন্য ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে ডেইরি ও পোলট্রি শিল্প, ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হবে। এ ছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ফুড ফেস্টিভ্যাল, সড়ক র‍্যালি, রেসিপি প্রতিযোগিতা, র‍্যাম্প-শো, গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক সেমিনার এবং টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ, যার আর্থিক আকার প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। বর্তমানে দেশের মানুষের দৈনিক মোট প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশই জোগান দিচ্ছে দেশীয় প্রাণিসম্পদ খাত। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।

রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর ২০২৬) যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করে ৩০৯ কোটি টাকা আয় হয়েছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে মাংস ও মাংসজাত পণ্য, চামড়া, দুগ্ধজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, হাঁসের পালক ও কবুতর অন্যতম।

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট বা উড়োজাহাজ চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে, নাকি হেঁটে বাংলাদেশে আসবেন—সেই আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জনপ্রিয় টার্গেট

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬