ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ, আরও কোন কোন দেশে হবে বিশ্বকাপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা ও মেক্সিকোতে হবে ২০৩১ নারী বিশ্বকাপ। গতকাল বিশেষ কংগ্রেসে চার দেশের যৌথ আয়োজনের প্রস্তাব অনুমোদন করে সিদ্ধান্তটি জানায় ফিফা। ভার্চুয়াল এই সভায় আরও এক নারী বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হয়েছে। ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপও হবে চার দেশে। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে।

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ দিয়ে ৬৯ বছর পর ইংল্যান্ডে ফিরছে ফুটবল বিশ্বকাপ। ১৯৬৬ সালে ছেলেদের ফুটবল বিশ্বকাপ হয়েছে ইংল্যান্ডে। পরবর্তীতে আর কোনো বিশ্বকাপ ইংল্যান্ডে হয়নি। গতকাল ফিফার ভার্চুয়াল সভায় ২০৩৫ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চারটি দেশই দরপত্রদাতা ছিল। ‘অল টুগেদার’ পরিকল্পনায় ওয়েম্বলি, ওল্ড ট্র্যাফোর্ড ও হ্যাম্পডেন পার্কের মতো ভেন্যু রয়েছে। ৪৮ দলের টুর্নামেন্ট চলবে ৩৯ দিন ধরে। হবে ১০৪ ম্যাচ। তবে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আপনাআপনি খেলতে পারবে কি না, সে বিষয়ে ফিফা এখনো সিদ্ধান্ত নেয়নি।

মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকার যৌথ দরপত্রের হাতে তুলে দেওয়া হয়েছে ২০৩১ নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। যুক্তরাজ্যের দরপত্রকে ৫-এর মধ্যে ৪.৩ রেটিং দিয়েছে ফিফা। একই সঙ্গে কর ও নিরাপত্তা বিষয়ে সরকারি নিশ্চয়তার ক্ষেত্রে কিছু শর্ত বা সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। এরই মাঝে পরবর্তী টুর্নামেন্টে জায়গা করে নিতে কাজ করছে সারিনা ভিগম্যানের ইংল্যান্ড নারী ফুটবল দল।

২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ হবে ব্রাজিলে। আগামী বছরের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। চলতি বছরের ১১ ডিসেম্বর রিও ডি জেনিরোতে প্রকাশ করা হবে নারী ফুটবল বিশ্বকাপের সূচি। ২০২৩ সালে সবশেষ আয়োজিত নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেবার যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এমনকি স্প্যানিশরা ছেলেদের ফুটবল বিশ্বকাপেরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন।

মেসিদের টুর্নামেন্টে পুরস্কার জিতে রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের

লিওনেল মেসি, লুইস সুয়ারেস, রবার্ট লেভানডফস্কি—যুক্তরাষ্ট্রের ফুটবলে এখন তারার মেলা। ইউরোপে বছরের পর বছর রাজত্ব করছেন অভিজ্ঞ এই ফুটবলাররা রাজত্ব করছেন মার্কিন মুলুকে। আলো ঝলমলে তারার মাঝেই গড়ে উঠছেন আরেক তারকা কাভান সুলিভান। বর্ষসেরা পুরস্কার জিতে রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসিকে নিয়ে মরিনিওর ‘রসিকতা’

সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন নিকো পাস। রিয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়াল কোচ হোসে মরিনিওকে। তবে কোমোর আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সরাসরি কিছু না বলে সংক্ষিপ্ত জবাবে প্রসঙ্গটি এড়িয়ে গেছেন পর্তুগিজ কোচ।

জনপ্রিয় টার্গেট

মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি

আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ, আরও কোন কোন দেশে হবে বিশ্বকাপ

প্রকাশ: ০১:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬