ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে বালুভর্তি ১২ ট্রাক জব্দ, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রিপন (২৬) পাশের কালিহাতী উপজেলার গান্ধীনা এলাকার সাকু মণ্ডলের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর আবাদি বাজারের পশ্চিম পাশে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ট্রাকগুলোতে বোঝাই করা হয়। পরে বিক্রির উদ্দেশ্যে বালু নিয়ে কালিহাতী উপজেলার গান্ধীনা এলাকার দিকে যাওয়ার পথে সখীপুরের কালিয়ান গ্রামের গাঙপাড় এলাকায় স্থানীয় লোকজন ট্রাকগুলো আটক করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম সখীপুর থানা-পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুভর্তি ১২টি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।

এক ট্রাকচালক জানান, কালিহাতী উপজেলার গান্ধীনা এলাকার রাসেল নামের এক ব্যক্তি তাঁদের ট্রাকগুলো ভাড়া করে এনেছেন। পরে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকগুলোর মালিক মো. রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন

টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার গয়হাটা শাখায় এ ঘটনা ঘটে। কার্যালয়ের নিচতলার একটি জানালা খুলে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে এতিমখানার প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

জনপ্রিয় টার্গেট

মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি

সখীপুরে বালুভর্তি ১২ ট্রাক জব্দ, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ০১:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬