ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়েলারি ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের গৌরাঙ্গ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গ্রেপ্তার তোফাজ্জল হোসেন রাজার (২২) মা মুর্শিদা আক্তার ও চাচা মো. জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন, তোফাজ্জল হোসেন রাজা করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া মীরপাড়া গ্রামের মৃত বকুল মীরের ছেলে। তিনি মিঠামইন উপজেলার কাটখাল বাজারে জুয়েলারি ব্যবসা করেন। পরিবারের দাবি, রাজা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এমনকি তিনি প্রাথমিক শিক্ষাও শেষ করেননি।

পরিবারের অভিযোগ, কমিটির প্যাডে নাম যুক্ত করে রাজাকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পরে সেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মিঠামইন থানায় দায়ের করা একটি মামলার তদন্তসংশ্লিষ্ট আসামি হিসেবে গত ২০ নভেম্বর ভোর সাড়ে তিনটার দিকে কাটখাল এলাকা থেকে রাজাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১৭ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে তাঁকে আওয়ামী লীগ ও করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি পরিবারের।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট মিঠামইন বাজারে বিজয় মিছিল চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, মারধর ও লুটপাটের ঘটনায় রাজা জড়িত ছিলেন। তবে পরিবারের দাবি, ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি একজন সাধারণ জুয়েলারি ব্যবসায়ী। জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে রাজনৈতিক পরিচয়ে মামলায় ফাঁসানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন রাজার মা মুর্শিদা আক্তার, চাচা মো. জসিম উদ্দিন, মো. বুলুমিয়া ও চাচি সুফিয়া আক্তার উপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বারান্দায় আগুন ধরলেও কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি…

ডেঙ্গুতে ভৈরব থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভৈরব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সাইদা আক্তার মারা গেছেন। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। এক সপ্তাহ আগে তিনি ভৈরব থানায় যোগ দিয়েছিলেন।

জনপ্রিয় টার্গেট

শীতকালে ফরজ গোসলের সময় যে ৬ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন

জুয়েলারি ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগ

প্রকাশ: ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬