আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। অন্যদিকে মিল্টন হোসাইন (৪০) উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে নাজমা আক্তার ও মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আগামীকাল মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

দৈনিক টার্গেট 





















