ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে আক্রান্ত কিশোরী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এ ঘটনা ঘটেছে ভারতের কেরালায়। বর্তমানে মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা চলছে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ওই কিশোরী প্রায় এক বছর ধরে ক্রিমটি ব্যবহার করে। শুরুতে ক্রিমটি থেকে কার্যকরী ফল পাওয়ার কথা জানালেও পরে দেখা যায় এর পার্শ্বপ্রতিক্রিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পর দেখা যায় তার শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি। যার প্রভাবে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরীর রক্ত ও শরীরে পারদের মাত্রা অত্যন্ত বেশি। ক্রিমটি ব্রণ, কালো দাগ ও ত্বকের রঙ ফর্সা করছিল বলে মনে হচ্ছিল ওই কিশোরীর। এজন্য সে প্রায় নিয়মিত ব্যবহার করত এটি।

কিশোরীর চিকিৎসক নেফ্রোলজিস্ট গৌরী এস বলেন, পরীক্ষায় ওই কিশোরীর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ধরা পড়েছে। এটি কিডনির একটি গুরুতর রোগ। যার ফলে কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হয়।

অভিযোগ অনুযায়ী, ব্যবহৃত ক্রিমটি পরীক্ষা করে প্রতি মিলিয়নে ১২ হাজার ৫০০ অংশ (পিপিএম) পারদ পাওয়া গেছে। অথচ প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক অংশের কম।

এ ঘটনায় কেরালার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনও একটি মামলা নথিভুক্ত করেছে। এ বিষয়ে স্বাস্থ্য ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

পারদ একটি বিষাক্ত ভারী ধাতু। দীর্ঘ সময় ধরে শরীরে উচ্চমাত্রার পারদের সংস্পর্শ ঘটলে এটি বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। ত্বকের যত্নের পণ্যে পারদ থাকলে সেসব ক্রিম বারবার ত্বকে ব্যবহারের মাধ্যমে শরীরে পারদ প্রবেশ করতে পারে। কিছু অবৈধভাবে তৈরি ত্বক ফর্সাকারী পণ্যে পারদ ব্যবহার করা হয়। কারণ, এটি মেলানিন উৎপাদনে বাধা দিতে পারে। মেলানিন হলো ত্বকের রং নির্ধারণকারী রঞ্জক পদার্থ।

পারদের প্রভাবে কিডনি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, রক্ত থেকে বর্জ্য ও ক্ষতিকর পদার্থ ছেঁকে বের করার কাজ করে কিডনি। পারদ কিডনিতে জমা হয়ে রক্ত পরিশোধনের কাজে নিয়োজিত অংশগুলোর ক্ষতি করতে পারে। গুরুতর ক্ষেত্রে এর ফলে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে।

দীর্ঘ সময় পারদের সংস্পর্শে থাকার সবচেয়ে গুরুতর ঝুঁকিগুলোর একটি হলো কিডনির ক্ষতি। পারদ কিডনির রক্ত পরিশোধনকারী অংশগুলোর ক্ষতি করতে পারে। এর ফলে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যেতে পারে। পারদের সংস্পর্শ অব্যাহত থাকলে কিডনির কার্যক্ষমতা আরও কমে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে দেখা দিতে পারে কিডনির জটিল রোগ।

কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরে তরল ও প্রোটিনের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা ব্যাহত হতে পারে। ফলে শরীরের বিভিন্ন অংশে তরল জমতে শুরু করে। বিশেষ করে পা, গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে। দীর্ঘস্থায়ী বা অকারণে শরীরের কোনো অংশ ফুলে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হলে সাধারণত রক্তে থাকার কথা এমন প্রোটিন প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে পারে। এ অবস্থাকে বলা হয় প্রোটিনিউরিয়া। এটি কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। সব সময় এর দৃশ্যমান উপসর্গ নাও থাকতে পারে। তাই পরীক্ষা করানো জরুরি।

পারদের সংস্পর্শ এবং কিডনির ক্ষতি দুটিই রক্তচাপকে প্রভাবিত করতে পারে। শরীরে তরলের ভারসাম্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখা হরমোনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কিডনি। কিডনির সমস্যা হলে এ প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

ত্বকের কালো দাগ বা ব্রণ দূর করার পণ্য হিসেবে পারদযুক্ত প্রসাধনী বাজারজাত করা হলেও এসব পণ্য নিজেরাই ত্বকের নানা সমস্যা তৈরি করতে পারে। বারবার ব্যবহারের ফলে ত্বকে জ্বালাপোড়া, ফুসকুড়ি, লালচে ভাব কিংবা ত্বকের রঙের পরিবর্তন দেখা দিতে পারে। ফলে পিগমেন্টেশন কমানোর সাময়িক সুফলের বিনিময়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

উচ্চমাত্রার পারদ স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। শরীরে কতটা পারদ প্রবেশ করেছে এবং কত দিন ধরে এর সংস্পর্শে থাকতে হয়েছে, তার ওপর উপসর্গ নির্ভর করে। এসব উপসর্গের মধ্যে থাকতে পারে দুর্বলতা, হাত-পা কাঁপা, মেজাজের পরিবর্তন, মনোযোগের ঘাটতি এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সমন্বয় রক্ষায় সমস্যা। পারদের সংস্পর্শ বেশি হলে গুরুতর স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে।

পারদের সংস্পর্শে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থা ব্যাহত হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘদিন পারদের সংস্পর্শে থাকার ফলে রোগ প্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়া ও প্রদাহ দেখা দিতে পারে। প্রতিদিনের ব্যবহারের কোনো পণ্যের মাধ্যমে অজান্তেই শরীরে পারদ প্রবেশ করতে থাকলে এ ঝুঁকি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

পারদযুক্ত প্রসাধনী ব্যবহারের সবচেয়ে বড় উদ্বেগ হলো, বারবার ব্যবহারের ফলে দীর্ঘ সময় ধরে শরীরে পারদের সংস্পর্শ ঘটতে পারে। কোনো পণ্য ত্বকে কার্যকর বলে মনে হলেও এর ক্ষতিকর উপাদান ধীরে ধীরে শরীরে শোষিত হতে পারে। এ কারণে দ্রুত ত্বক ফর্সা করা বা অল্প সময়ে পিগমেন্টেশন দূর করার প্রতিশ্রুতি দেওয়া ক্রিম ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।

ব্রণ, পিগমেন্টেশন বা ত্বকের অন্য কোনো সমস্যা থাকলে ইনফ্লুয়েন্সারদের প্রচারণা কিংবা যাচাই না করা প্রসাধনীর ওপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

পিরিয়ডের সময় কোন ৭ লক্ষণে সতর্ক হবেন

পিরিয়ডের সময় কোন ৭ লক্ষণে সতর্ক হবেন

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার কখনো অস্বস্তিকর মাত্রায় বেশি হতে পারে। কারও হালকা ব্যথা হয়, কারও তীব্র ব্যথা অনুভূত হয়, আবার অনেকের কোনো ব্যথাই হয় না।

নভেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশালে ১৬৭, খুলনায় ১৭৪, রংপুরে ৬৪ ও ময়মনসিংহ বিভাগে ৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

হামের উপসর্গে এক দিনে ৯ মৃত্যু

হামের উপসর্গে এক দিনে ৯ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৬২ জনের শরীরে।

জনপ্রিয় টার্গেট

ভিডিও দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে আক্রান্ত কিশোরী

ভিডিও দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে আক্রান্ত কিশোরী

প্রকাশ: ০৪:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬