ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘বিষাক্ত মদ্যপানে’ দুজনের মৃত্যু, হাসপাতালে ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। আজ সোমবার সকালে বিষয়টি জানতে পারে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন—চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত সোনারাম মহাজনের ছেলে উজ্জ্বল (৫২) ও হরিপদ ঘোষের ছেলে নান্টু ঘোষ (৫০)।

অসুস্থ অপর তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাঁদের সবার বাড়ি চান্দগাঁও এলাকায়। তাঁদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নান্টুর চিকিৎসা-সংক্রান্ত সনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) কথা উল্লেখ রয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মগধেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। ওই সময় মন্দিরের মোড়সংলগ্ন এলাকায় মদ্যপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার রাতে অনুষ্ঠান চলাকালে অসুস্থ হওয়ার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ওসি আরও বলেন, বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি

চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগে কর্মরত দুই জাহাজ মাস্টারের বিরুদ্ধে রয়েছে সনদ জালিয়াতির অভিযোগ। তবে এই অভিযোগ খতিয়ে না দেখে উল্টো দেওয়া হচ্ছে পদোন্নতি। গতকাল রোববার তাঁরা প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার হিসেবে মৌখিক পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। এই দুজন হলেন মো. তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন।

রেলওয়ের নিয়োগে নম্বরপত্র জালিয়াতি: সাবেক জিএম মৃধাসহ দুজনের কারাদণ্ড

রেলওয়ের রেকর্ডকিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়ার ঘটনায় দুদকের মামলায় রেল পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ দুই কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সোর্স ও ফার্নিচার ব্যবসায়ী মো. আবছার চৌধুরীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। আজ রোববার সন্ধ্যায় তেমুহনী বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সেঞ্চুরিয়নে বৃষ্টি বাধা, খেলা শুরু হবে কখন

চট্টগ্রামে ‘বিষাক্ত মদ্যপানে’ দুজনের মৃত্যু, হাসপাতালে ৩

প্রকাশ: ০১:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬