ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার মন্ত্র দিলেন শাহরুখ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

অনুষ্ঠানে নিজের ছেলের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণা করে বক্তব্য শুরু করেন শাহরুখ। তিনি বলেন, ‘একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়া যায়? আমি তাকে বলেছিলাম, বিষয়টি খুবই সহজ। আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিই এবং সম্প্রীতির সঙ্গে একত্রে বসবাস করি, তবে ভালোবাসার জয় হবেই।’

শান্তির সূচনা মানুষের নিজের ভেতর থেকেই হয় বলে মনে করেন শাহরুখ। তাঁর ভাষায়, ‘শান্তির শুরুটা হয় খুব ছোট একটি জায়গা থেকে, আমাদের নিজেদের ভেতর থেকে, আমাদের হৃদয় থেকে। শান্তি একটি সিদ্ধান্ত, একটি দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের পালন করতে হবে।’ এ সময় সাধারণ মানুষের সম্মিলিত শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের শক্তিকে কখনো ভুলে গেলে চলবে না। আমরা সবাই সাধারণ মানুষ, আর আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে।’

মানুষে মানুষে পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্ব দিয়ে শাহরুখ উপস্থিত সবার প্রতি একটি ছোট প্রতিজ্ঞা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘চলুন, আজ আমরা একটি ছোট প্রতিজ্ঞা করি। আমাদের সব বিষয়ে একমত হতে হবে না, কিন্তু প্রতিটি মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। আমরা হয়তো জীবনে অনেক বোকামি করি, কিন্তু আমাদের আচরণে যেন অন্য কেউ কোনো সমস্যায় বা কষ্টে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

বক্তব্যে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শাহরুখ খান। পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, সেসব সাহসী নিরাপত্তাকর্মীর প্রতি স্যালুট জানান তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন দিব্যজ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রণবীর সিং প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।

‘রামায়ণ’ প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে আমিষ খাবার রাখবে না সিনেমা কর্তৃপক্ষ

পৌরাণিক চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের ধর্মীয় আবেগ ও ভক্তির প্রতি সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গে ‘রামায়ণ: পার্ট ১’ চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরে কেবল নিরামিষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স চেইন ‘এসভিএফ সিনেমাস’। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দর্শকদের ধর্মীয়…

অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি নিয়ে বিরোধ, মামলা করেছেন ছোট ভাইয়ের স্ত্রী

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন ‘জলসা’ এখন এক পারিবারিক সম্পত্তি বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জুহুর অভিজাত এলাকায় অবস্থিত এই বাংলোটির মালিকানা ১৯৯৩ সালের একটি দানপত্রের মাধ্যমে অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। সম্প্রতি সেই দলিলের বৈধতাকে চ্যালেঞ্জ…

বক্স অফিসে ‘রামায়ণ’ ঝড়: আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে ভাঙল ২২টি রেকর্ড

মুক্তির প্রথম সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে নিতীশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই চলচ্চিত্রটি মুক্তির মাত্র আট দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।

জনপ্রিয় টার্গেট

ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার মন্ত্র দিলেন শাহরুখ

প্রকাশ: ০৮:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬