ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাম পরিবর্তনের আবর্তে ক্যাম্পাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

একটি স্বায়ত্তশাসিত ও স্বতন্ত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কখনো ক্ষণস্থায়ী রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের মূল ধারণা হলো, বাইরের কোনো রাজনৈতিক অস্থিরতা বা দলীয় প্রভাব এখানে আঁচড় কাটতে পারবে না; বরং বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন ও একাডেমিক নীতিমালার ভিত্তিতে স্বাধীনভাবে সব সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির পূর্বনাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ [পোস্ট কোড: ৮১০০], যা জুলাই-পরবর্তী সময়ে যথাযথ নিবন্ধন ও দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ [পোস্ট কোড: ৮১০৫] রাখা হয় এবং বর্তমানে এই নামে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সুযোগে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যখন দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখনই ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এমনকি যথাযথ প্রশাসনিক বা আইনি প্রক্রিয়া ছাড়া যখন-তখন বহিরাগত বা একটি পক্ষ ক্যাম্পাসে ঢুকে নামফলক ভেঙে ফেলা কিংবা ব্যানার টানিয়ে পুনরায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নাম প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি বিশ্ববিদ্যালয়ের সার্বভৌমত্ব ও প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য কোথায় গিয়ে দাঁড়ায়? একটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা যদি এভাবে বহিরাগত হস্তক্ষেপের মুখে প্রশ্নবিদ্ধ হয়; তবে তার সার্বভৌমত্ব কিংবা স্বায়ত্তশাসনের বাস্তব মূল্যই-বা কতটুকু?

প্রশাসনের নির্লিপ্ততা এবং ক্যাম্পাসের এই অরক্ষিত অবস্থার কারণে সাধারণ শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাসে যখন এমন অরাজক পরিস্থিতি তৈরি হয়, তখন কেবল ভুক্তভোগী শিক্ষার্থীরা আতঙ্কিত হন না; বরং দেশের বিভিন্ন প্রান্তে থাকা শিক্ষার্থীদের মা-বাবা এবং স্বজনেরাও সন্তানদের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটান। একটি বিশ্ববিদ্যালয় যদি তার শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য রক্ষা করতে না পারে; তবে সেই প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা বলে আর কিছুই অবশিষ্ট থাকে না।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসেন একটি সুন্দর ভবিষ্যৎ ও একাডেমিক পরিচয় গড়ার স্বপ্ন নিয়ে। কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন বা নামকরণের বিতর্কে জড়ানো তাঁদের কাজ নয়। অথচ রাজনৈতিক অস্থিরতা ও বারবার নাম পরিবর্তনের এই টানাপোড়েনের ফলে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বারবার ব্যাহত হচ্ছে। প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে একাডেমিক কার্যক্রম সবকিছুতে একধরনের স্থবিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই নাম পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের দৈনন্দিন ও পেশাগত জীবনে যে বহুমুখী ভোগান্তির সৃষ্টি হচ্ছে, তা বাইরে থেকে অনুমান করা কঠিন। প্রথমত, একাডেমিক সনদ, ট্রান্সক্রিপ্ট এবং পরিচয়পত্রে নামের অসংগতি নিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। চাকরির ভাইভা বোর্ডে, বিভিন্ন সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষায় কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন করার সময় যখন প্রতিষ্ঠানের নাম নিয়ে প্রশ্ন ওঠে, তখন শিক্ষার্থীদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো পরিবর্তিত নামের সঙ্গে পরিচিত না থাকায় শিক্ষার্থীদের যোগ্যতা থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় প্রশ্ন ও সন্দেহের মুখোমুখি হতে হয়। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের বাড়তি ব্যাখ্যা ও প্রমাণ উপস্থাপন করতে হয়।

দ্বিতীয়ত, ক্যাম্পাসের বাইরের সমাজে এবং অনলাইন-অফলাইন নানা প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের একধরনের নেতিবাচক ট্যাগিং বা হেনস্তার শিকার হতে হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের নাম বারবার পরিবর্তিত হলে তার ব্র্যান্ড ভ্যালু বা প্রাতিষ্ঠানিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে শিক্ষার্থীদের আত্মমর্যাদা ও মানসিক স্বাস্থ্যের ওপর। যে ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের গর্ব করার কথা, আজ সেই ক্যাম্পাসের পরিচয় দিতে তাঁদের দ্বিধায় ভুগতে হচ্ছে। শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ যেন এক গভীর অনিশ্চয়তার চোরাবালিতে আটকে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, এই অচলাবস্থার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের সার্বভৌমত্ব ও প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য নিশ্চিত করে ক্যাম্পাসে যেকোনো ধরনের বহিরাগত ও রাজনৈতিক হস্তক্ষেপ কঠোরভাবে বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের নাম ও প্রাতিষ্ঠানিক পরিচয়কে সব ধরনের রাজনৈতিক পালাবদলের ঊর্ধ্বে রেখে একটি স্থায়ী রূপ দিতে হবে। একই সঙ্গে অতীতে ও বর্তমানে নাম পরিবর্তনের কারণে যেসব শিক্ষার্থী সনদপত্র ও দাপ্তরিক জটিলতায় পড়েছেন, তাঁদের জন্য ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত এবং সহজ সমাধানের ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক পালাবদল ঘটতেই পারে, কিন্তু তার মাশুল যেন আর কোনো সাধারণ শিক্ষার্থীকে নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে দিতে না হয়।

একটি বিশ্ববিদ্যালয়ের নাম কেবল তার পরিচয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, অর্জন, আত্মমর্যাদা ও ভবিষ্যৎ। সেই পরিচয় ও ভবিষ্যৎ রক্ষার দায়ভার শেষ পর্যন্ত কে নেবে?

লেখক: শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভালোবাসার অনন্য নজির কুকুর আশ্রয়কেন্দ্র

বিখ্যাত রুশ কথাসাহিত্যিক আন্তন চেখভের একটি গল্প হলো ‘ক্যাশটানকা’। বিশ্বসাহিত্যে কুকুর নিয়ে এ রকম গল্প চোখে পড়ে না। ক্যাশটানকা হলো একটি ছোট সংকর জাতের কুকুর। কিন্তু কুকুরটাকে থাকতে হতো কাঠমিস্ত্রির কাছে।

জনপ্রিয় টার্গেট

নাম পরিবর্তনের আবর্তে ক্যাম্পাস

প্রকাশ: ০৭:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬