পূর্বাঞ্চলভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) জানিয়েছে, জাহাজটি রাশিয়ায় ফেরার পথে বেনগাজি বন্দরে অবস্থান করছিল। বিদ্যমান একটি সামুদ্রিক চুক্তির আওতায় জাহাজটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। বিস্ফোরণের পর ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টা আগেই বাল্টিক সাগরে রাশিয়ার আরও একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে।
স্পার্টা-২ নামের জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে ও পরে কাছের একটি রুশ জাহাজে ওঠেন। তাঁরা এখন রাশিয়ায় ফিরছেন।

দৈনিক টার্গেট 

























