ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা ছাড়াই জরিমানা ও কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা-অধিকার কর্মকর্তার বিরুদ্ধে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ রোববার সকালে এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষ। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার ও বিভাগীয় ব্যবস্থা, আদায় করা জরিমানার অর্থ ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত বুধবার দুপুরে মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শন করেন। কারখানা কর্তৃপক্ষ উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে তাঁকে সহযোগিতা করে।

প্রতিষ্ঠানটির দাবি, কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদ তখনো শেষ হয়নি। অভিযোগ অনুযায়ী, বিষয়টি আমলে না নিয়ে কোনো নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ভেজাল ঘোষণা করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা করা হয়। কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় এক কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়।

গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা তাঁকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় এক কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে।’

মো. নজরুল ইসলামের দাবি, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়ায় তিনি ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হন। তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বৈধ লাইসেন্স রয়েছে। পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষিত। অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ও নিরাপদ বলেও দাবি প্রতিষ্ঠানটির।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগেও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং পাঁচ থেকে ছয় লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

গ্রিন বায়োটেকনোলজির অভিযোগে আরও বলা হয়, মো. শরীফুল ইসলাম কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান। পরে পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন।

বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করা হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও সহায়তা করা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দতালিকাও করিনি। তবে কাঁচামালগুলো ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি।’

চোখের দেখায় কীভাবে কাঁচামালে ভেজাল আছে বোঝা গেল—এমন প্রশ্নে মো. শরীফুল ইসলাম বলেন, ‘কিছু জিনিস আছে, চোখের দেখায় বোঝা যায়। কিছু জিনিস আছে, পরীক্ষা করার দরকার। সে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি বলে মেয়াদ আছে আর আমি বলি মেয়াদ নেই, তখন এই সমস্যা সমাধানের জন্য পরীক্ষা করতে হবে।’

বাঁশঝাড়ের গর্তে মিলল হাজার বোতল ভারতীয় মদ

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী একটি এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

দেওয়ানগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত সহোদর ২ ভাইয়ের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন মা ছাবিনা ইয়াসমিন। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই ভাইয়ের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শূন্যরেখা থেকে উধাও সেই নারী, বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করা সেই নারীকে আর দেখা যাচ্ছে না। আজ রোববার সকাল থেকে তাঁকে আর শূন্যরেখায় দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা ও বিজিবির ধারণা, সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের মুখে গতকাল শনিবার রাতে ওই নারীকে সরিয়ে নিয়েছে বিএসএফ।

জনপ্রিয় টার্গেট

বিভাগীয় শহরে ক্রিকেট একাডেমি করবে বিসিবি

পরীক্ষা ছাড়াই জরিমানা ও কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা-অধিকার কর্মকর্তার বিরুদ্ধে

প্রকাশ: ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬