ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির ধান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুল হাশিম বলেন, উপজেলার অধিকাংশ আমনখেতে পাকা ধান নুয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে থাকায় ধানের শীষ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিন ধরে মনপুরা উপকূলে রাতভর বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো বাতাস বইছে। উপজেলার পাঁচ ইউনিয়নের ১৫টি ব্লকে আবাদ করা আমন ধান এতে ক্ষতির মুখে পড়েছে।

উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মিরাজ ও রাসেলসহ স্থানীয় কৃষকেরা জানান, তাঁদের ৫৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়েছে।

কৃষকেরা বলেন, এবার এমনিতেই ধানের বাজারদর কম। বৃষ্টির কারণে সময়মতো ধান কাটা ও শুকানো না গেলে ধানের রং লালচে হয়ে যাবে। এতে বাজারে ধানের দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জমিতে পড়ে থাকা খড় বৃষ্টিতে নষ্ট হলে সেটা বিক্রি করাও কঠিন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হাজিরহাট ইউনিয়নের তিনটি ব্লকে ১ হাজার ৯৮২ হেক্টর, উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৩৩ হেক্টর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৬২ হেক্টর, মনপুরা ইউনিয়নে ১ হাজার ৬৬০ হেক্টর এবং কলাতলী ইউনিয়নে ১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সব মিলিয়ে উপজেলায় ৮ হাজার ৯০৯ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৬ হাজার ২৪৭ মেট্রিক টন।

সরেজমিনে হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন আমনখেত ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়ে আছে। কোথাও কোথাও আধাপাকা ধান বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। প্রায় সব খেতেই বৃষ্টির পানি জমে আছে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন, সাইদুর, রাসেল ও আব্বাসসহ অনেকে বলেন, ধারদেনা করে তাঁরা আমন ধানের চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। হঠাৎ বৃষ্টিতে তাঁদের স্বপ্নের ফসল ক্ষতির মুখে পড়েছে। সময়মতো ধান কেটে ঘরে তোলা ও শুকানো নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন। আবার বৃষ্টি হলে সব পরিশ্রম পণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, অসময়ের বৃষ্টিতে আমনখেতের ফসল নুয়ে পড়েছে। উপজেলার ১৫টি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে। মুঠোফোন ও অনলাইনের মাধ্যমেও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

চাঁদপুরে ১৪ মাসের মধ্যেই কোরআনের হাফেজ দুই শিশু

চাঁদপুরের জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দুই শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন আহমদ ও মোহাম্মদ ইকরাম প্রধানিয়া যথাক্রমে ৯ মাস ১০ দিন ও ১৪ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে।

চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ পিস ইয়াবা, যুবক আটক

চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ হাশিম খান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের কালীবাড়ি ওয়ান মিনিটের মোড়সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

চাঁদপুর মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনে

জনপ্রিয় টার্গেট

হামের উপসর্গে এক দিনে ৯ মৃত্যু

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির ধান

প্রকাশ: ০৩:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬