ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ রোববার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদে বিকট শব্দ শুনে বাইরে বের হন তিনি। এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে তিনি নিজেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রামগড়ে দেশীয় পিস্তল ও ৫টি গুলিসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচটি তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটক সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

খাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীছড়ির দুর্গম বিনাজুড়িপাড়ায় সৌরবিদ্যুৎ-চালিত পানির ট্যাংক স্থাপন সেনাবাহিনীর

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সৌরবিদ্যুৎ-চালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এর ফলে বিনাজুড়িপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার ১০০ থেকে ১২০ জন বাসিন্দা নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।

জনপ্রিয় টার্গেট

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম

প্রকাশ: ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬