ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যারো জিনিয়াসে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আয়োজনে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো সকার বট, রোটরক্রাফট ইউএভি চ্যালেঞ্জ, ফিক্সড-উইং ইউএভি চ্যালেঞ্জ এবং স্পেস রোবোটিকস চ্যালেঞ্জ।

গ্রিন ইউনিভার্সিটির গ্রিন রোবোটিকস সোসাইটির তিনটি সকার বট দল প্রতিযোগিতায় অংশ নেয়। এগুলোর মধ্যে একটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। অন্যদিকে, স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের মার্স রোভার টিম অসাধারণ দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও দলগত সমন্বয়ের পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

২০ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএউবি) উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান এবং ডিস্টিংগুইশড প্রফেসর এয়ার কমোডর (অব.) ড. আফজাল।

এ অর্জনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এটি তাদের মেধা, পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন। আমরা শুরু থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করে আসছি। এই সাফল্য আমাদের সেই প্রচেষ্টারই ইতিবাচক ফল। আমি মার্স রোভার টিমের সব সদস্য, তাদের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

গ্রিন ইউনিভার্সিটির এ সাফল্য রোবোটিকস, প্রকৌশল ও প্রযুক্তিগত উদ্ভাবনে শিক্ষার্থীদের দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনে উৎসাহ জোগাবে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১: উপকূলের মানুষের কথা বললেন ববির সোহেল রানা

জলবায়ু পরিবর্তন কারও কাছে তাপমাত্রা বৃদ্ধির পরিসংখ্যান, কারও কাছে নীতিনির্ধারণী আলোচনার বিষয়। তবে বাংলাদেশের উপকূলীয় মানুষের কাছে এর অর্থ ঘূর্ণিঝড়ে ঘর হারানো, নদীভাঙনে বসতভিটা বিলীন হওয়া, কৃষিজমিতে লবণাক্ততা ছড়িয়ে পড়া কিংবা সুপেয় পানির জন্য সংগ্রাম।

রাইজ অ্যাবাভ অল ১০ এক্স দশম আসর নিয়ে ফিরছে

ছোট্ট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু ৯ বছর আগে। সময়ের পরিক্রমায় সেটিই হয়ে উঠেছে দেশের তরুণদের পরিচিত একটি মঞ্চ। যেখানে সাফল্যের পাশাপাশি উঠে আসে ব্যর্থতা, কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। সেই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চার বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যবসায় প্রশাসন, আইন ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রিয় টার্গেট

অ্যারো জিনিয়াসে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

প্রকাশ: ১০:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬