ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গান সংরক্ষণ ও সামাজিক কাজের লক্ষ্যে ফাউন্ডেশন গড়ছেন জেমস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি জানান, অনেক দিন ধরে ফাউন্ডেশনটি গড়ে তোলার পরিকল্পনা চলছিল। বর্তমানে এর নিবন্ধনের প্রক্রিয়া চলছে। সবকিছু গুছিয়ে নিয়ে নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে জেমস ফাউন্ডেশনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রবিন ঠাকুর বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে। এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে, কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’

আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু জেমসের। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর কালের পরিক্রমায় হয়ে ওঠেন দেশের রক সংগীতের অন্যতম মহাতারকা। এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত গানকে সঙ্গী করেই বেঁচে থাকতে চান তিনি।

নিজের সংগীতজীবন নিয়ে জেমস জানান, কোনো কিছু পাওয়ার আশায় তিনি কখনো গান করেননি। গেয়েছেন শুধু ভালোবেসে, নিজের আবেগ ও তাড়না থেকে। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তাঁর একই পরামর্শ—কোনো কিছু পাওয়ার আশা নিয়ে যেন কেউ সংগীতে না আসেন।

বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেমস। দীর্ঘদিন তাঁর নতুন কোনো অ্যালবাম প্রকাশ না পাওয়ায় ভক্তদের মধ্যে অপেক্ষা রয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, নতুন গান নিয়ে তাঁর পরিকল্পনা আছে, তবে টানা স্টেজ শোর ব্যস্ততার কারণে সময় বের করতে পারছেন না।

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

নিজের গান নিজে লেখেন ও সুর করেন এমন শিল্পীদের ট্রিবিউট করে কনসার্টের আয়োজন করে আজব কারখানা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দুই সংগীতশিল্পী কবীর সুমন ও অঞ্জন দত্তকে নিয়ে হয়েছে কনসার্ট। এবার বাংলাদেশের শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা।

ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেটের নস্টালজিয়া

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে এই ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন জয় শাহরিয়ার। দীর্ঘ সাত বছর পর প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।

লাতিন গ্র্যামিতে রোজালিয়ার অনন্য রেকর্ড

লাতিন গ্র্যামির ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন স্প্যানিশ পপ তারকা রোজালিয়া। প্রথম নারী শিল্পী হিসেবে তিনবার অ্যালবাম অব দ্য ইয়ার বা বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

গান সংরক্ষণ ও সামাজিক কাজের লক্ষ্যে ফাউন্ডেশন গড়ছেন জেমস

প্রকাশ: ০৯:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬