ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ভর্তি পরীক্ষা: শেষ এক মাসে করণীয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

১. ভর্তি পরীক্ষার আগের শেষ এক মাস নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়। এই সময়টুকু কাজে লাগাতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে। নতুন বিষয় শেখার চেয়ে আগে পড়া বিষয়গুলো বারবার অনুশীলন ও পুনরাবৃত্তির ওপর বেশি মনোযোগ দিতে হবে। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। এতে পরীক্ষার সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে।

২. যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারনি, তাদের জন্য একটি সহজ হিসাব তুলে ধরতে চাই। মনে করো, তুমি অন্যদের তুলনায় প্রতিদিন মাত্র ১৫ থেকে ৩০ মিনিট বেশি পড়লে। মাস শেষে এই বাড়তি পড়ার সময় দাঁড়াবে সাড়ে ৭ থেকে ১৫ ঘণ্টা। অর্থাৎ, প্রতিদিনের সামান্য বাড়তি পরিশ্রম মাস শেষে তোমাকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে দিতে পারে। বিষয়টি কি কখনো ভেবে দেখেছ?

৩. এটি শুধু খাতা-কলমের হিসাব নয়, বাস্তবেও এর প্রমাণ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমন অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ ছিল না। অথচ নিজেদের চেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরে তারা আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছে।

৪. তাই অতীতের ফল নিয়ে পড়ে থেকো না। সামনে যে সুযোগ রয়েছে, সেটিকে কাজে লাগাও। অযথা সময় নষ্ট না করে প্রতিদিনের পড়াশোনার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো। পর্যাপ্ত ঘুম, পরিমিত বিশ্রাম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করো। মনে রেখো, শেষ মুহূর্তের সুশৃঙ্খল প্রস্তুতিও সাফল্যের পথ তৈরি করতে পারে।

হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। বিশ্বাস রাখো, পরিশ্রম কখনো বৃথা যায় না। ইনশা আল্লাহ, তোমার স্বপ্নও একদিন পূরণ হবে।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিইএলটিএ) যৌথ উদ্যোগে ২০-২১ নভেম্বর ২০২৬ রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘১২ তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চার বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যবসায় প্রশাসন, আইন ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় টার্গেট

ঢাবির ভর্তি পরীক্ষা: শেষ এক মাসে করণীয়

প্রকাশ: ০৭:৪৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬