ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পঠিত হয়েছে

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ শীর্ষক এই সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান। সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন খ্যাতিমান শিক্ষাবিদ—যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চার বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যবসায় প্রশাসন, আইন ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ইইই কোর্সে ভর্তি, আবেদন শেষ ১৫ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ‘প্রফেশনাল মাস্টার্স ইন ইইই (পিএমইইই)’ প্রোগ্রামের চতুর্থ ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জনপ্রিয় টার্গেট

ফতুল্লায় পুলিশের কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১২:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬