ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

অনুমোদিত চিপের মধ্যে আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং বিওয়াইডির জন্য ৪ হাজার চিপ ছিল। তবে অনুমোদিত সব চিপ বাস্তবে চীনে পৌঁছেছে কি না, তা নিশ্চিত নয়।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান ব্রায়ান মাস্ট বলেন, এনভিডিয়ার লাইসেন্স আবেদনে চীনের দুটি প্রতিষ্ঠানের নাম ছিল, যেগুলোকে চিপ চোরাচালানের সঙ্গে যুক্ত ভুয়া কোম্পানি হিসেবে শনাক্ত করেছিল মার্কিন কর্তৃপক্ষ। তারপরও বিআইএস প্রতিষ্ঠান দুটিকে চিপ বিক্রির অনুমোদন দেয়।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকার অবস্থান ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তিনি বলেন, এসব সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।

এদিকে, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা গুপ্তচর হিসেবে চিহ্নিত এক নারীর প্রেমের সম্পর্কের তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বেড়েছে। অভিযোগ রয়েছে, ওই নারী এনভিডিয়ার চিপ চীনে পাচারের ঘটনায় ভূমিকা রাখতে পারেন।

এনভিডিয়া বলেছে, বিআইএসের অনুমোদন নিয়েই সীমিত পরিমাণে চিপ সরবরাহ করা হয়েছিল। তবে কোম্পানিটি ইতিমধ্যে চীনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করেছে। এএমডিও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলে। বৃহস্পতিবার এএমডির শেয়ারের দাম ৭ দশমিক ৭ শতাংশ কমে যায়। চীনের সঙ্গে সম্পর্ক ও অর্থায়নের ঝুঁকি নিয়ে শর্ট-সেলার প্রতিষ্ঠান হান্টারব্রুকের সংশ্লিষ্ট দুটি প্রতিবেদন প্রকাশের পর এ দরপতন ঘটে।

অন্যদিকে, সিএনএনের পৃথক অনুসন্ধানে দেখা গেছে—যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত অন্তত ছয়টি চীনা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার নিয়ন্ত্রণাধীন চিপ কিনেছে। প্রায় ৩০০টি ক্রয়সংক্রান্ত নথি পর্যালোচনা করে সংবাদমাধ্যমটি জানায়, ৯০টি ক্রেতা প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ বিশ্ববিদ্যালয় এবং ১৪ শতাংশ গবেষণা প্রতিষ্ঠান। কেনা চিপের মধ্যে এ১০০, এ৮০০, এইচ১০০, এইচ২০০ ও এইচ৮০০ মডেল রয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ গোষ্ঠীর সদস্য হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি গত সেপ্টেম্বরে প্রায় ৭ হাজার ডলারে একটি এ১০০ চিপ কেনে। একই সময়ে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি প্রায় ২ লাখ ৪০ হাজার ডলারে চারটি এইচ২০০ চিপ কেনে।

গোষ্ঠীটির আরেক সদস্য বেইহাং ইউনিভার্সিটি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এক ডজনের বেশি এ১০০ ও এ৮০০ চিপ কেনে। প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকেই মার্কিন কালো তালিকায় রয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতাধীন আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও চিপ কেনার তথ্য প্রকাশ করেছে।

বিশেষজ্ঞদের ধারণা, নিষেধাজ্ঞার আগে চীনে মজুত করা চিপ কিংবা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসব কেনাকাটা হয়ে থাকতে পারে। গত বছর এনভিডিয়ার তদবিরের পর যুক্তরাষ্ট্র এইচ২০০ চিপ বিক্রির ক্ষেত্রে বিশেষ অনুমোদনের সুযোগ দেয়। তবে এ১০০ চিপ রপ্তানি নিষিদ্ধ। চীনের অজ্ঞাতপরিচয় বিক্রেতাদের মাধ্যমে এসব চিপ বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছেছে বলে নথিতে দেখা যায়। চিপগুলো বাস্তবে সরবরাহ করা হয়েছিল কি না, তা সিএনএন নিশ্চিত করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সাবেক রপ্তানি নিয়ন্ত্রণ কর্মকর্তা কেট কোরেন বলেন, ভুয়া কোম্পানি, একাধিক দেশের মধ্য দিয়ে চালান, মুদ্রা পরিবর্তন ও জাল নথি ব্যবহার করে চিপ পাচার করা হয়। ফলে চীনে পৌঁছে যাওয়ার পর এসব চিপের বিক্রি বন্ধ করা অত্যন্ত কঠিন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং অবশ্য বলেছেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে বেইজিং।

মালিকানা বিতর্কের পর রেকর্ড ২৩৬৮ কোটি টাকায় বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম

নিলামে রেকর্ড ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে (প্রায় ২ হাজার ৩৬৮ কোটি টাকা) বিক্রি হয়েছে বিশ্বখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম। ‘শাতা নিয়ে আঁ ফ্লর’ বা ‘ফুলে ভরা চেস্টনাট গাছ’ শিরোনামের ছবিটি বিক্রির মধ্য দিয়ে নিলামে ভ্যান গগের আগের সব রেকর্ড ভেঙে গেছে।

এবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগ

চীনে অবৈধভাবে চিপ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছে সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান সুপার মাইক্রো কম্পিউটার (এসএমসিআই)। যুক্তরাষ্ট্রভিত্তিক শর্ট-সেলিং প্রতিষ্ঠান মাডি ওয়াটার্স রিসার্চ প্রশ্ন তুলেছে, সুপার মাইক্রো কম্পিউটারের সাবেক কর্মকর্তা সেনলি চেন আর এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তা অজয় কে জে পুরির

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রচারে বিপুল অর্থ ঢেলেছিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। এই অর্থ ঢালাকে ‘বেশ বোকামি’ বলে মনে করছেন তিনি। নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর নিজের ব্যয়ের বিষয়ে এমন মন্তব্য করলেন…

জনপ্রিয় টার্গেট

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

প্রকাশ: ০৩:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬