ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাশনের আড়ালে পরিবেশের ক্ষয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

বর্তমান সময়ে ফ্যাশনশিল্পের দ্রুত সম্প্রসারণের সঙ্গে যুক্ত হয়েছে ফাস্ট ফ্যাশনের প্রবণতা। স্বল্প সময়ে নতুন নকশার পোশাক বাজারে আনা, তুলনামূলক কম দামে বিক্রি এবং ঘন ঘন পোশাকের সংগ্রহ পরিবর্তনের মাধ্যমে এই বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে। নতুন নকশার প্রতি আকর্ষণের কারণে অনেকেই ব্যবহারযোগ্য পুরোনো পোশাকের পরিবর্তে নতুন পোশাক কিনছেন। এতে পোশাকের ব্যবহারকাল কমার পাশাপাশি বস্ত্রবর্জ্যের পরিমাণও বাড়ছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থার বহুল উদ্ধৃত হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ৯ কোটি ২০ লাখ টন বস্ত্রবর্জ্য তৈরি হয়। এসব বর্জ্যের একটি অংশ ভাগাড়ে জমা হয়, অন্য অংশ পুড়িয়ে ফেলা হয়। এর ফলে পরিবেশদূষণের পাশাপাশি উৎপাদনে ব্যবহৃত পানি, জ্বালানি ও কাঁচামালেরও অপচয় ঘটে।

পোশাক তৈরির প্রতিটি পর্যায়েই প্রাকৃতিক সম্পদের ব্যবহার রয়েছে। বিশেষ করে সুতা ও কাপড় উৎপাদন, রং করা, ধোয়া এবং প্রক্রিয়াজাতকরণে বিপুল পানির প্রয়োজন হয়। আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসির বিভিন্ন গবেষণা ও উদ্যোগে বাংলাদেশের বস্ত্র ও ডাইং-ওয়াশিং শিল্পে ভূগর্ভস্থ পানির ওপর ব্যাপক নির্ভরতার চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, এ খাতে বছরে প্রায় ১ হাজার ৫০০ বিলিয়ন লিটার পানি ব্যবহৃত হয়। এই বিপুল পানির চাহিদা ভূগর্ভস্থ পানির ওপর চাপ সৃষ্টি করছে। পাশাপাশি কাপড় রং ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ অপরিশোধিত অবস্থায় জলাশয়ে মিশলে পানির গুণগত মান নষ্ট হয় এবং জলজ প্রাণীর স্বাভাবিক জীবন চক্র ব্যাহত হয়। এর প্রভাব জলজ পরিবেশের পাশাপাশি মানুষের জীবন ও জনস্বাস্থ্যের ওপরও পড়তে পারে।

বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ দশমিক ৬২ শতাংশ এসেছে এ খাত থেকে। এ সময় পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৩৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার। লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এই শিল্প দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতেও খাতটির ভূমিকা রয়েছে। তাই শিল্পটির বিকাশের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষা একই উন্নয়নপ্রক্রিয়ার পরিপূরক অংশ।

বাংলাদেশের পোশাকশিল্পে বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াশিং, ডাইং ও ফিনিশিং কারখানায় বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন করা হলেও এর কার্যকারিতা নির্ভর করে যথাযথ পরিচালনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর। ইটিপির পর্যাপ্ত সক্ষমতা বজায় রাখা এবং পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা জরুরি। পাশাপাশি পরিশোধিত পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা ও পরিবীক্ষণের আওতায় রাখা প্রয়োজন। এর মাধ্যমে শিল্পবর্জ্যের পরিবেশগত প্রভাব কমানো এবং নদী ও জলাশয়ের পানির মান সুরক্ষায় ভূমিকা রাখা সম্ভব।

উৎপাদনপ্রক্রিয়ায় তৈরি হওয়া কাপড়ের ঝুট ও অন্যান্য বস্ত্রবর্জ্যও পরিবেশ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন হিসাব অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ৫ লাখ ৭৭ হাজার থেকে ৬ লাখ টন প্রাক্‌ভোক্তা বস্ত্রবর্জ্য তৈরি হয়। এসব বর্জ্যের একটি অংশ পুনর্ব্যবহারের উপযোগী হলেও আধুনিক ও সমন্বিত পুনর্ব্যবহারব্যবস্থার আরও সম্প্রসারণ প্রয়োজন। যথাযথ প্রক্রিয়ায় এসব উপাদান পুনর্ব্যবহার করা গেলে নতুন কাঁচামালের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বর্জ্যের পরিমাণও নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক ধোয়ার সময় ক্ষুদ্র প্লাস্টিক তন্তু পানিতে মিশে জলজ পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। এসব ক্ষুদ্র তন্তু দীর্ঘ সময় পরিবেশে অবস্থান করে জলজ প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে পোশাকের উৎপাদন, ব্যবহার এবং পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা—সব পর্যায়েই পরিবেশগত দায়িত্বশীলতা প্রয়োজন।

এই পরিস্থিতিতে ফ্যাশনশিল্পকে আরও পরিবেশবান্ধব করে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। প্রথমত, পোশাক উৎপাদনে পানির অপচয় কমানোর পাশাপাশি ব্যবহৃত পানি পরিশোধন ও পুনর্ব্যবহারের ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। আধুনিক বর্জ্য পরিশোধনাগার স্থাপন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কার্যকর পরিচালনার মাধ্যমে শিল্পবর্জ্যের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব। দ্বিতীয়ত, উৎপাদনপ্রক্রিয়ায় পরিবেশবান্ধব রং ও রাসায়নিক পদার্থের ব্যবহার বাড়াতে হবে। তৃতীয়ত, পোশাকের ঝুট ও অন্যান্য বস্ত্রবর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিল্পমালিক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদেরও পরিবেশবান্ধব উৎপাদনের অতিরিক্ত ব্যয় বহনে অংশীদার হতে হবে। অন্যদিকে ভোক্তাদের অপ্রয়োজনীয় কেনাকাটা কমানো, পোশাক দীর্ঘদিন ব্যবহার, প্রয়োজন অনুযায়ী মেরামত এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য বেছে নেওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার।

পোশাকের সৌন্দর্য মানুষের চোখে ধরা পড়ে, কিন্তু সেই সৌন্দর্য তৈরির পেছনে প্রকৃতির যে অবদান, তা অনেক সময় অদৃশ্যই থেকে যায়। অথচ সুস্থ পরিবেশ ছাড়া মানুষের জীবন, সভ্যতা কিংবা উন্নয়নের কোনো ধারাই দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই ফ্যাশনের অগ্রযাত্রায় প্রকৃতির স্বার্থকে সমান গুরুত্ব দেওয়া সময়ের দাবি। শিল্পের দায়িত্বশীল উৎপাদন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং ভোক্তার সচেতন অভ্যাসের সমন্বয়ে গড়ে উঠতে পারে পরিবেশবান্ধব ফ্যাশনব্যবস্থা। কারণ, প্রকৃত সৌন্দর্য কেবল মানুষের পরিধেয় পোশাকে নয়, বরং যে প্রকৃতির মাঝে মানুষের বসবাস, তার সুরক্ষার মধ্যেও নিহিত।

অর্পা খন্দকার, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

সরকারি কলেজগুলোর ত্রাহি দশা

সরকারি কলেজগুলোর ত্রাহি দশা

বহুল প্রচলিত একটি প্রবাদ: অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কীভাবে প্রকাশ করা যায়, এর আদ্যোপান্ত বর্ণনা। চোখ আর কান খোলা রেখে চারদিকে তাকিয়ে দেখলে সহজেই বোঝা যাবে, কী এক রমরমা বন্দোবস্ত! সুরম্য দালানকোঠা, সুরক্ষিত দেয়াল-প্রাচীর, শিক্ষক-শিক্ষার্থীদের আনাগোনা ও পদচারণে সরগরম…

বই পড়ায় বাংলাদেশের অবস্থান

বই পড়ায় বাংলাদেশের অবস্থান

নিজের শৈশব-কৈশোরের বই পড়ার স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই বলেন, পাঠ্যবইয়ের নিচে লুকিয়ে গল্পের বই পড়তেন তাঁরা। বাড়ির বড়দের চোখ এড়িয়ে কিংবা পড়াশোনার ফাঁকে গল্প-উপন্যাসে ডুবে থাকার এমন অভিজ্ঞতা একসময় অনেকের শৈশবের অংশ ছিল।

আইন বদলাচ্ছে, ভোক্তার সুরক্ষা কতটা বাড়ছে

যেকোনো ভোক্তা-আইন নিয়ে প্রথম প্রশ্ন হলো, এই আইন কাকে রক্ষা করবে? ‘ভোক্তা’ ও ‘সেবা’র সংজ্ঞা কি শুধু আইনের নির্দিষ্ট সীমার মধ্যেই আটকে থাকবে? যাঁরা সেই সীমার বাইরে পড়েন, তাঁরা আইনের সুরক্ষা কীভাবে পাবেন? ২০২৬ সালের খসড়া ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ (সংশোধন) আইনে’ এই সীমা কিছুটা সরানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ফ্যাশনের আড়ালে পরিবেশের ক্ষয়

প্রকাশ: ০৭:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬