ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত অন্তত ২০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

নিহত ব্যক্তির নাম মো. সুমন (২৫)। তিনি গ্রিন ভিউ পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন এবং বরগুনা জেলার বড়ইচর গ্রামের বাসিন্দা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা ‘গ্রিন ভিউ পরিবহন’ এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘আবদুল্লাহ পরিবহন’-এর দুটি বাস দপদপিয়া এলাকার একটি সড়কের বাঁকে পৌঁছায়। বৈরী আবহাওয়ার কারণে সড়কে চলাচলের সময় একে অপরকে সাইড দিতে গিয়ে বাস দুটির মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সেগুলো সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিন ভিউ পরিবহনের হেলপার সুমন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং বাসের ভেতরে আটকে পড়া চালক ও যাত্রীদের বের করে আনেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৫০ গ্রাম গাঁজাসহ গ্রাম পুলিশের হাতে আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামের এক যুবককে আটক করেছে গ্রাম পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিঁধ কেটে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে সুখি বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। ঘটনার প্রায় ১৪ মাস পর গতকাল রোববার বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে মো. হাসান হাওলাদার (২৮) নামের ওই ব্যক্তিকে

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় স্থাপিত এ প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উ

জনপ্রিয় টার্গেট

শঙ্কায় ইনফান্তিনো, সভাপতি নির্বাচনে কাকে সমর্থন দিল ইউরোপ

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত অন্তত ২০

প্রকাশ: ০৪:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬