ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা থেকে সাতজন যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম নিহত হন।

নিহত রফিকুল ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম (৩০), দশালিয়া গ্রামের ইমন মিয়া (২০), গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া (২৫) ও তাঁর দুই শিশুসন্তান আলভি (৮) ও রৌজা (৩), ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষ্যা ইউনিয়নের রুহুল আমিন (৩২) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম (৩৫)।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বিশাল, সিরাজুল ইসলাম ও হাবি মিয়া বলেন, পিকআপ ভ্যানটির বেপরোয়া গতিতে ওভারটেক করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাঁদের মতে, ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনা কমাতে দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করা প্রয়োজন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পলাতক পিকআপচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘ফ্যামিলি কার্ডের’ মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রি, যুবককে পুলিশে দিলেন স্থানীয়রা

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের কথা বলে মাইকিং করে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বাসিন্দারা আমিনুর রহমান নামের একজন সিম বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ।

নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে। আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে…

গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী, বললেন—‘মামলা করব না’

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর হাসপাতালের লাশঘর থেকে নিয়ে গেছেন তাঁর স্ত্রী। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাঁর কাছে মরদেহ হস্তান্তর করে।

জনপ্রিয় টার্গেট

শঙ্কায় ইনফান্তিনো, সভাপতি নির্বাচনে কাকে সমর্থন দিল ইউরোপ

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

প্রকাশ: ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬