গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। তবে তিনি কোনো কারণ বা ঘটনার উল্লেখ করেননি তার পোস্টে। ওই পোস্টে শতাধিক মন্তব্য করেছেন আইনজীবীরা।
জানতে চাইলে বিচারপতি আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দুটো প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বিপ্লবের আগে যে মানসিকতা ছিল, এখনো তেমনটিই রয়ে গেছে। বিপ্লবের পর যে পরিবর্তন হওয়ার কথা ছিল তা হয়নি।’
বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০০ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তাঁকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। আর অবসরে যান ২০১৮ সালে।

দৈনিক টার্গেট 
























