ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গত ৯ নভেম্বর এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি শ্রেণিকক্ষে ছাত্রীকে একা পেয়ে শিক্ষক মুহাম্মদ শাহ আলম তাকে যৌন নিপীড়ন করেন এবং নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন। তবে ছাত্রী চিৎকার করতে গেলে তাকে ছেড়ে দেন। এ সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

ঘটনার দিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাথমিক তদন্ত শেষে ১১ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকারকে লিখিতভাবে বিষয়টি জানান।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত শিক্ষক এর আগেও একই ধরনের আচরণের চেষ্টা করেছেন। কয়েকজন ছাত্রী তাঁর আচরণ নিয়ে আপত্তি জানিয়েছে বলেও উল্লেখ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক তদন্ত করে অভিযোগের বিষয়টি জানানো হয়েছে। তদন্তকালে ওই ছাত্রী ছাড়াও কয়েকজন ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ করেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মুহাম্মদ শাহ আলম। তাঁর দাবি, ওই ছাত্রীর ভাইকে শাসন করায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, ‘সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন বেগমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনবলসংকটের কারণে তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

নতুন ধানের শিরনিতে শরিক গ্রামের সবাই

নতুন ধানের শিরনিতে শরিক গ্রামের সবাই

বিশাল ডেগে জ্বাল দেওয়া হচ্ছে দুধ। তাতে একে একে মেশানো হচ্ছে নতুন ধানের চাল ও চিনি। রান্নার আয়োজনে ব্যস্ত গ্রামের লোকজন। কেউ এনেছেন চাল, কেউ দুধ, আবার কেউ দিয়েছেন সামর্থ্য অনুযায়ী অর্থ। রান্না শেষে সেই শিরনি ভাগ করে খাবেন আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা। কারও কাছে এটি রোগমুক্তির মানত, কারও কাছে পরিবা

আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করা ট্রাকে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিং করা একটি ট্রাকের কেবিনে আগুন লেগেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেন

শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভ

প্রকাশ: ০৪:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬