ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

রোজিনা আক্তারের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। তিনি একজন তালাকপ্রাপ্তা ও কর্মহীন নারী। কোনো উপার্জন না থাকায় একদিকে নিজের চিকিৎসার ব্যয়, অন্যদিকে চার বছর বয়সী শিশুসন্তানের ভরণপোষণ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কোমর থেকে উরু পর্যন্ত তীব্র ব্যথায় ভুগছেন রোজিনা। প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পরামর্শ দেন।

রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আসিফ হাসান খানের তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে রোজিনার শরীরের উভয় পাশের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা জরুরি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই পাশে অস্ত্রোপচারের জন্য সাড়ে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু কর্মহীন রোজিনার পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে অর্থের অভাবে আটকে রয়েছে তাঁর চিকিৎসা। প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণা সহ্য করে অত্যন্ত কষ্টে দিন কাটাতে হচ্ছে তাঁকে।

রোজিনা আক্তার বলেন, ‘আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার ছোট্ট সন্তানকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসকেরা দ্রুত অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন। দেশের হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানটির মুখের দিকে তাকিয়ে চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’

ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিজ নিজ দপ্তরে কর্মরত অবস্থায় চার কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও টেনেহিঁচড়ে প্রক্টরের দপ্তরে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন ছাত্রদল নেতারা।

মেহেন্দীগঞ্জে সিঁধ কেটে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ

বরিশালের মেহেন্দীগঞ্জে সিঁধ কেটে একটি বসতঘর থেকে নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামের ইউসুফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বরিশালে পিস্তল-রিভলবার-এয়ারগানসহ বিপুলসংখ্যক কার্তুজ উদ্ধার, ‘জর্দা শামীমের’ ৩ সহযোগী গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত ‘জর্দা শামীম’-এর সহযোগীদের আস্তানা থেকে এয়ারগানসহ আটটি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। এ ঘটনায় শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড

অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনার

প্রকাশ: ১২:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬