ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘লকডাউন’ ঘিরে প্রস্তুতি গোপালগঞ্জে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

সরেজমিন ঘুরে দেখা যায়, বুধবার সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও মানুষের মধ্যে কাটেনি আতঙ্ক। সড়কে যানবাহন চলাচল করছে খুবই কম, নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট ছাড়া তেমন কোনো দোকানপাটও খোলা দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গতকাল (মঙ্গলবার) রাত থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাফেরায়ও সতর্কতা লক্ষ্য করা গেছে।

কোটালীপাড়ায় প্রায় আড়াই বছর পর খুলেছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। সেখান থেকে নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টাঙিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গোপালগঞ্জ সদরে ও বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মূলত এক রাতের সহিংসতায় আবারও অশান্ত উঠেছে গোপালগঞ্জ। টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, পুলিশের গাড়ি ও থানা ভবনে অগ্নিসংযোগ, সড়কে ব্যারিকেড এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ একাধিক বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিলফা এলাকায় যৌথবাহিনীর গাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সদর উপজেলার বৌলতলীতে এবং কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হন। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সব মিলিয়ে আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোপালগঞ্জ জুড়ে। টুঙ্গিপাড়া ও সদর ছাড়িয়ে কাশিয়ানী, কোটালীপাড়াসহ অন্যান্য উপজেলাতেও পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ।

এক রাতের সহিংসতা কাটিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আগামীকালের লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক কর্মসূচি ঘিরে আর কোনো সংঘাত নয়, বরং ফিরে আসুক শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা।

টুঙ্গিপাড়ার এমপি জিলানীর বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ার এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন

রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘লকডাউন’ ঘিরে প্রস্তুতি গোপালগঞ্জে

প্রকাশ: ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬