গতকাল সোমবার রাতে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়। খুলনা সিটি করপোশনের নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বাদী এজাহারে উল্লেখ করেন—গত রোববার রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাত ১৫-২০ জন কেসিসির মূল ফটকের সিঁড়ির ওপর পেট্রোল বোমাটি নিক্ষেপ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে তাঁর মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. রোজাউর রহমান বলেন, ‘নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

দৈনিক টার্গেট 





















