ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ দাঁতের ডাক্তারের বিরুদ্ধে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ভুক্তভোগী নারীর পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর অভিযোগ ও স্থানীয়দের বক্তব্য শোনে। আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের চেম্বার বন্ধ পাওয়া গেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, দাঁতে ক্যাপ লাগানোর জন্য তিনি আলী আকবর রনির কাছে যান। চেম্বারে একা পেয়ে চিকিৎসক তাঁকে যৌন হয়রানি করেন।

ভুক্তভোগী নারী বলেন, প্রতিবাদ করলে চিকিৎসক তাঁর হাত চেপে ধরেন। পরে তাঁকে ধাক্কা দিয়ে তিনি চেম্বার থেকে বের হয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি জানান।

ভুক্তভোগী নারীর ভাষ্য, অভিযুক্ত চিকিৎসক জামায়াতের রূপসা (উত্তর) ইউনিয়ন সেক্রেটারি জেনারেল। বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে তাঁর পক্ষে দলীয় লোকজন ভুক্তভোগীর বাবার সঙ্গে কথা বলেছেন।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নুরুল আলম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সামনে ওই নারী জানান, দাঁতের চিকিৎসা নিতে আলী আকবর রনির চেম্বারে যাওয়ার পর চিকিৎসার একপর্যায়ে তাঁর শ্লীলতাহানি করা হয়। এ কারণে তিনি ৯৯৯-এ কল দেন।

নুরুল আলম আরও বলেন, চেম্বারে গিয়ে আলী আকবর রনিকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে চলে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। ভুক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ দেননি।

রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম বলেন, ঘটনার পর ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে তাঁকে রনির চেম্বারে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকের সামনেই ওই নারী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ওই সময় নারীর ভাইও উপস্থিত ছিলেন।

আজিম বলেন, ‘অভিযোগের জবাবে চিকিৎসক বলেন, ‘‘চিকিৎসার সময় হাত লাগতে পারে।’’ পরে তিনি ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যান। এরপর ওই নারী ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।’

অভিযুক্ত আলী আকবর রনিকে তাঁর চেম্বারে পাওয়া যায়নি। বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, আলী আকবর রনির বিরুদ্ধে এর আগেও কয়েকটি অভিযোগ উঠেছে। তবে কেউ থানায় অভিযোগ করেননি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে ঘটনার তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী নারী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি, তা পুলিশ জানে না। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ২০৬টি ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে দুই ভোক্তার লিখিত অভিযোগের নিষ্পত্তি করে প্রতিকার নিশ্চিত করা হয়েছে।

জেলি মেশানো চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তির কালীবাড়ি বাজারে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ নভেম্বর সকাল ১০টায় পরিচালিত অভিযানে অভিযুক্তরা দোষ স্বীকার করেন।

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

ফরিদগঞ্জে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ দাঁতের ডাক্তারের বিরুদ্ধে

প্রকাশ: ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬