ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের নাগরিক হলেই যে তিনি পাসপোর্ট পাবেন—এমন কোনো নিশ্চয়তা নেই। কেউ যদি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তবে সরকার তাঁর পাসপোর্ট ইস্যু করতে আইনত বাধ্য নয়।’

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা দোষী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত হয়েছেন। ফলে পাসপোর্টের জন্য তাঁর সাম্প্রতিক আবেদন বা ট্রাভেল পাসের মাধ্যমে ফেরার কোনো সুযোগ নেই।’

শেখ হাসিনাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’

ট্রাভেল পাস বা অন্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিকল্প প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘চুক্তি তো রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ব্যবহার হবে না কেন? যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে ভারত সরকারের এই চুক্তির সুবিধা নিয়ে আইনগত সহায়তা করা উচিত।’

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আপিলের সুযোগসহ কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের কনসুলার সংলাপ বাতিল হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উভয় দেশের সুবিধাজনক সময়ে বৈঠকটি আয়োজনের জন্য এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন, সংসদে আখতারের অভিযোগ

প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। এই প্রকল্প বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদকে পৃথক মন্ত্রণালয় করাসহ ভ্যাবের ১৫ দাবি

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদকে পৃথক মন্ত্রণালয় করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)। আজ সোমবার (১৬ নভেম্বর) ভ্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়…

চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল চা-বাগান (টি এস্টেট) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদল। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় নিয়েও ধারণা দিয়েছে দলটি।

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ

প্রকাশ: ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬