ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেলে বিজয়-২৪ হলের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুই কর্মচারী হলেন হলের এমএলএসএস মো. ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার পরীক্ষার প্রবেশপত্রে হল প্রভোস্টের স্বাক্ষর নেওয়ার জন্য সেটি পাঠিয়েছিলেন ছাত্রদল নেতা রাফি। তবে গতকাল রোববার পর্যন্ত স্বাক্ষর করা প্রবেশপত্রটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। এ নিয়ে হলের কর্মচারীদের সঙ্গে রাফির বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।

ঘটনার বর্ণনা দিয়ে আহত কর্মচারী মো. মারুফুর রহমান বলেন, ঘটনার সময় আমি ও ময়নুল ইসলাম দাপ্তরিক কাজ করছিলাম। এ সময় রাফি হঠাৎ ময়নুলের ওপর চড়াও হন এবং তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন। ময়নুলকে রক্ষা করতে গেলে রাফি আমাকেও আঘাত করেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি। তিনি বলেন, বৃহস্পতিবার আমার একটি প্রবেশপত্রে হল প্রভোস্ট স্বাক্ষর করার পরও রোববার পর্যন্ত সেটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। সোমবার এ বিষয়ে জানতে চাইলে সঙ্গে সঙ্গেই প্রবেশপত্রটি দিয়ে দেওয়া হয়।

রাফি বলেন, হলের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জবাবদিহি চাইতে আমি ও অন্য শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়েছিলাম। এ সময় এক শিক্ষার্থী সার্টিফিকেটে স্বাক্ষর নেওয়ার জন্য প্রায় চার ঘণ্টা অপেক্ষা করছিলেন। এসব বিষয়ে জবাবদিহি চাওয়ায় আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মারামারি বা হাতাহাতির ঘটনাও অস্বীকার করেন রাফি। তাঁর দাবি, ঘটনার সময় হল প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যক্ষদর্শী হিসেবে বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশিদ বলেন, ঘটনার খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে। প্রক্টরও ঘটনাস্থলে এসেছিলেন। এ ঘটনায় হলের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার একটি সভা ডাকা হয়েছে। সভায় তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রভোস্ট আরও বলেন, এ ঘটনায় দুটি পক্ষের বক্তব্য রয়েছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তা অস্বীকার করেছেন। ঘটনার সময় আমরাও সেখানে উপস্থিত ছিলাম না। তাই প্রকৃত ঘটনা এখনই বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে বিষয়টি উদ্ঘাটন করা হবে। অভিযোগকারী কর্মচারী লিখিত অভিযোগ দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার বলেন, আহত কর্মচারী ময়নুল ইসলামকে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। হল প্রভোস্টকে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। হল প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিনা খরচে ইউরোপে স্নাতকোত্তরের সুযোগ

বিনা খরচে ইউরোপে স্নাতকোত্তরের সুযোগ

ইউরোপের চারটি দেশে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়াশোনার সুযোগ নিয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ইরাসমাস মুন্ডাস গ্লোবাল মাইন্ডস বৃত্তির আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড ও নরওয়ের বিশ্ববিদ্যালয়ে…

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এবারই প্রথমবারের মতো ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, পদ্ধতি সংস্কারের উদ্যোগ

কৃষি গুচ্ছের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

প্রকাশ: ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬