বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ওই সময় অফিসকক্ষের ভেতরে কর্মচারীরা থাকায় তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
তিনি বলেন, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট 



















