ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদ শেষের আগেই এমদাদ উল বারীর বিদায়, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সব তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তাঁকে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরের বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ আজ রোববার ১৫ নভেম্বর থেকে বাতিল করা হলো।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অর্থাৎ ২ বছর ২ মাস ৫ দিন বা ৭৯৬ দিনের মাথায় তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হলো।

বিটিআরসি সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী রোববার সকাল থেকে সাভার সেনানিবাসে সিগন্যালিং-সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগ বাতিল এবং নতুন চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক

২০০৭ সালের ১৫ নভেম্বর, সিডরের সেই ভয়াল রাতের ক্ষত ১৯ বছরেও শুকায়নি উপকূলে। স্বজন হারানোর বেদনা আর সর্বস্ব হারানোর স্মৃতি বুকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেও নিরাপত্তা নিশ্চিত হয়নি বরগুনা ও বাগেরহাটের উপকূলবাসীর।

দুর্নীতি দমন কমিশন: মামলাজট কমানো ও সম্পদ 
ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ

নিজেদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট কমাতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরোনো অনুসন্ধান ও মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির উপায় বের করতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি।

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

খামারবাড়ি ও বনে ২ কোটি ডলার পুঁতে রেখেছিলেন হাঙ্গেরির সাবেক মন্ত্রী

মেয়াদ শেষের আগেই এমদাদ উল বারীর বিদায়, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

প্রকাশ: ০৩:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬