নিহত নৈতিক উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাস্টম বাজার এলাকার হারেস মিয়ার একমাত্র ছেলে। তিনি এ বছর গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া বাজারে নৈতিকের বাবার একটি বেকারির দোকান রয়েছে। শনিবার দুপুরে মোটরসাইকেলে করে দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল নৈতিক। পথে গঙ্গাচড়া বাজার থেকে রংপুরগামী একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 





















