ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মালামাল, আসবাব ও ব্যবসার অন্যান্য সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবসার পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুড়িচং ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে থানা-পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান ইউএনও।

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লার তিতাসে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি এলাকায় উত্তেজনাপূর্ণ…

কুমিল্লায় দুই দিনে আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দুই দিন ধরে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন…

পেনশনের টাকায় জমি কিনে দেড় বছরেও মিলছে না দলিল

কুমিল্লার দেবীদ্বারে পেনশনের টাকায় ৩৫ শতাংশ জমি কিনতে ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পরও দেড় বছরের বেশি সময় দলিল না পাওয়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেলিনা আক্তার। সংবাদ সম্মেলনে তিনি জমি রেজিস্ট্রি ও দ্রুত ন্যায়সংগত নিষ্পত্তির দাবি জানান।

জনপ্রিয় টার্গেট

উত্তপ্ত গোপালগঞ্জ! লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, মুখোমুখি পুলিশ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

প্রকাশ: ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬