ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যান্ডোপপ সম্রাটের শৈশবের শহর তামসুই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

পশ্চিমা আরঅ্যান্ডবি, হিপ-হপ ও ধ্রুপদি পিয়ানোর সঙ্গে ঐতিহ্যবাহী চীনা সুর ও কবিতার মেলবন্ধন ঘটিয়ে জে চৌ চীনা সংগীতে বিপ্লব এনেছেন। ২০০০ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘জে’ প্রকাশের মাধ্যমে তিনি সংগীতজগতে আত্মপ্রকাশ করেন। ২০০১ সালে প্রকাশিত ‘ফ্যান্টাসি’ অ্যালবামের মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। ২০০৫ সালে ‘ইনিশিয়াল ডি’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয় এবং ২০১১ সালে ‘দ্য গ্রিন হর্নেট’ সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন। বিশ্বব্যাপী তাঁর ৩ কোটির বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। তিনি চারবার ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং টাইম ম্যাগাজিনের প্রচ্ছদেও স্থান পেয়েছিলেন। তামসুই শহরে তিনি পড়াশোনা করেছেন, পিয়ানো শিখেছেন এবং বেড়ে উঠেছেন। ২০০৭ সালে নিজের পরিচালিত ও অভিনীত সাড়াজাগানো সিনেমা ‘সিক্রেট’-এ তিনি নিজের সেই সোনালি দিনগুলোর স্মৃতি ফুটিয়ে তুলেছিলেন।

তাইপেই থেকে লাল রঙের এমআরটি লাইনে চড়ে তামসুই স্টেশনের দিকে এগোলেই শহরের আকাশচুম্বী অট্টালিকাগুলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে নদীর অপার সৌন্দর্য ফুটে ওঠে। এখানে এলে পর্যটকেরা ভিড় জমান তামকাং হাইস্কুলে। সেখানে জে চৌ পড়াশোনা করেছেন। জায়গাটি সিক্রেট সিনেমার অন্যতম প্রধান শুটিং স্পট ছিল। এর পাশেই রয়েছে আলেথিয়া বিশ্ববিদ্যালয়। সেখানকার নব্বইয়ের দশকের স্থাপত্যশৈলী, সিঁড়ি ও বারান্দা আজও সিনেমার দৃশ্যগুলোকে জীবন্ত করে রাখে। এ ছাড়া জে চৌ-এর স্কুলজীবনের পছন্দের পুরোনো রেস্তোরাঁগুলোতে ভক্তদের আনাগোনা থাকেই।

মেট্রো স্টেশন থেকে সামান্য হাঁটলেই নদীর সমান্তরালে চলে গেছে তামসুই ওল্ড স্ট্রিট। সারি সারি দোকান, রেস্তোরাঁ আর স্যুভেনিরের পসরা সাজানো এই রাস্তার আসল আকর্ষণ এখানকার স্থানীয় খাবার। জাপানি শব্দ ‘আবুরা-আগে’ থেকে আসা এই পদ এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার। ভাজা টফুর ভেতরে গ্লাস নুডলস পুরে, মাছের পেস্ট দিয়ে মুখ বন্ধ করে ভাপে সেদ্ধ করা হয় এবং মিষ্টি-ঝাল সস দিয়ে পরিবেশন করা হয়। এ ছাড়া ফিশ বল, মুচমুচে মাছের চামড়া এবং ‘আয়রন এগ’ (Iron Eggs—বিশেষ মসলায় বারবার সেদ্ধ করে তৈরি কালচে ও চিবানো স্বাদের ডিম) এখানকার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড।

তামসুই ঘুরে দেখার অন্যতম সেরা উপায় হলো সাইকেল ভাড়া নিয়ে নদীর ধার ঘেঁষে চালানো। সমতল রাস্তা হওয়ায় সাধারণ সাইক্লিস্টদের জন্যও এটি বেশ আরামদায়ক। বিকেল ৪টার দিকে যাত্রা শুরু করলে সূর্যাস্তের সোনালি আলোয় পুরোনো মহল্লা আর ঐতিহাসিক স্থাপনা দেখতে দেখতে ফিশারম্যানস ওয়ার্ফ পর্যন্ত যাওয়া যায়। পথের শেষে রয়েছে শহরের অন্যতম আইকনিক স্থাপনা লাভার্স ব্রিজ। এখান থেকে নদীর মোহনায় সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অবিস্মরণীয়, যা বিখ্যাত তামসুই টোয়াইলাইট গানে অমর হয়ে আছে।

২০২৬ সালের মে মাস থেকে তামসুইয়ের সৌন্দর্যে যুক্ত হয়েছে নতুন পালক। নাম দানজিয়াং সেতু। তামসুই ও বালি অঞ্চলকে যুক্ত করা ৯২০ মিটার দীর্ঘ এই সেতুর নকশা করেছে প্রয়াত বিশ্বখ্যাত স্থপতি জাহা হাদিদের প্রতিষ্ঠান। ২১০ মিটারের বেশি উঁচু একটিমাত্র পাইলনের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুর দুই পাশে পথচারী ও সাইক্লিস্টদের জন্য পাঁচ মিটার চওড়া আলাদা লেন রয়েছে। পাইলনের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা কিংবা সাইকেলে সেতু পার হয়ে বালি নদীর তীর ধরে ফেরিঘাটে গিয়ে আবার ফেরিতে তামসুই ফিরে আসা—ভ্রমণপিয়াসিদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

সূত্র: ভিএন এক্সপ্রেস, ভিয়েতনাম ডট ভিএন

দুবাইয়ে আড়াই কোটি টাকার গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি পিনু রহমান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত বিখ্যাত ‘হামদান আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ (HIPA)-এর ১৫ তম আসরে সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড প্রাইজ’ অর্জন করেছেন বাংলাদেশের পিনু রহমান।

স্পেনে এত চুমু খায় কেন মানুষ

স্পেনে এত চুমু খায় কেন মানুষ

স্পেনে চুম্বন যেন সর্বত্র। কারও সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে অভিবাদন জানানো সেখানকার পরিচিত রীতি। তবে বিষয়টি শুধু সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ নয়। ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়েও মধ্যবয়সী কোনো যুগলকে চুম্বনে মগ্ন থাকতে দেখা অস্বাভাবিক কিছু নয়।

মাছ ধরার গ্রাম থেকে তিমি হাঙরের স্বর্গরাজ্য বোটুবারানি

ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশের বোটুবারানি। গ্রামটি একসময় শুধু একটি সাধারণ ও অবহেলিত মৎস্যজীবী গ্রাম ছিল। সেখানে মাছ ধরা ছাড়া জীবিকার আর কোনো উপায় ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানের মানুষের ভাগ্যের চাকা ঘুরে গেছে সম্পূর্ণ ভিন্ন এক জাদুকরি উপায়ে।

জনপ্রিয় টার্গেট

ম্যান্ডোপপ সম্রাটের শৈশবের শহর তামসুই

প্রকাশ: ১১:১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬