ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অকালপ্রয়াত কেইলির শেষ সিনেমায় স্থলাভিষিক্ত তাঁর বোন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

অ্যানা ক্যাম্পবেলের পরিচালনায় সিনেমাটি মূলত শারীরিক প্রতিবন্ধী মানুষদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে, যারা সমাজের চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতাকে নিজেদের শক্তিতে পরিণত করে সুপারহিরো হয়ে ওঠে।

সিনেমাটির রচয়িতা ও প্রযোজক অ্যান্ডি মিঙ্গো জানান, জেসমিন নিজেও কেইলির মতো শ্রবণপ্রতিবন্ধী। পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, ‘কেইলির অকালমৃত্যু আমাদের সবার জন্যই এক অকল্পনীয় ট্র্যাজেডি। আমরা যখন ভাবছিলাম সিনেমাটি নিয়ে কীভাবে এগোনো যায়, তখন জেসমিনের যুক্ত হওয়ার বিষয়টি আমাদের কাছে বিশেষভাবে অর্থবহ মনে হয়েছে। কেইলির মতো জেসমিনও ইশারা ভাষায় (আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ) কথা বলেন। এই প্রজেক্টের মাধ্যমে আমরা কেইলির স্মৃতিকে সম্মান জানাতে চাই।’

নির্মাতাদের কাছে এটি শুধু একজন অভিনয়শিল্পীর বদলি নয়। মিঙ্গো আরও বলেন, ‘জেসমিনের এই চরিত্রে আসাটা আমাদের কাছে নিছক কোনো কাস্টিংয়ের পরিবর্তন নয়। এর মধ্য দিয়ে আমরা কেইলির লিগ্যাসি ধরে রাখতে চাই। আশা করি, সিনেমাটির গল্প কেবল প্রতিবন্ধী সম্প্রদায় নয়, বরং বৃহত্তর দর্শকদেরও গভীরভাবে ছুঁয়ে যাবে।’

কেইলি হটলি ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। পরবর্তী সময়ে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও তাঁকে একই চরিত্রে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করতেন কেইলি। সেখানে তিনি অ্যাথলেটিকস দলেরও নিয়মিত সদস্য ছিলেন।

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাতের ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে দেখা যাবে তাঁকে। গতকাল এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ডাকাতিয়া বাঁশি সিরিজের একটি পোস্টারে দেখা গেল বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ। অন্যটিতে ফারিণকে ঘিরে আছেন…

বক্স অফিসে দুই এশীয় সিনেমার দাপট

বক্স অফিসে দুই এশীয় সিনেমার দাপট

হলিউডকে পেছনে ফেলে আন্তর্জাতিক বক্স অফিসে দাপট দেখাচ্ছে দুই এশীয় সিনেমা। জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’ ও ভারতীয় সিনেমা ‘রামায়ণ’ মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে বিশাল অঙ্কের ব্যবসা করেছে। বিশেষ করে প্রিমিয়াম লার্জ ফরম্যাট এবং আইম্যাক্স স্ক্রিনে সিনেমা দুটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।

জনপ্রিয় টার্গেট

অকালপ্রয়াত কেইলির শেষ সিনেমায় স্থলাভিষিক্ত তাঁর বোন

প্রকাশ: ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬