ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ নূর আজিমের ভাই রকি মাদারীপুর থেকে গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের মৃত শাহজাহানের ছেলে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-৬ এর মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচরের ডিসি রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করা হয়। পরে কড়া পাহারায় রাতে তাঁকে খুলনায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সৈয়দ ফজলুর রহমান আরও জানান, সম্প্রতি খুলনা নগরের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলায় নূর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। এ ছাড়া বাহিনীটির বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নূর আজিম বাহিনীসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসী-চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে ৩ দিনের আলটিমেটাম ওষুধ ব্যবসায়ীদের

খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। এ সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার খুলনার জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে…

খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানিয়েছে দলীয় সূত্র।

জনপ্রিয় টার্গেট

শ্রমিক অসন্তোষে শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ নূর আজিমের ভাই রকি মাদারীপুর থেকে গ্রেপ্তার

প্রকাশ: ০২:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬