মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বদিউল আলম তালুকদার ওরফে ঝাপ্টা বদি এবং তাঁর ভাই শফিউল আলম তালুকদার ৫ আগস্টের পর থেকে মসজিদ ও আশপাশের জায়গা দখলের চেষ্টা করে আসছেন। তাঁরা মসজিদের সীমানাপ্রাচীর ভাঙচুর করেছেন এবং এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নির্যাতন করছেন।
বক্তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মসজিদ কমিটির সভাপতি নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সহসভাপতি কাজী জালাল আহম্মদ, স্থানীয় বাসিন্দা বেবি আক্তারসহ অন্যরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদের জায়গা দখলের চেষ্টার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

দৈনিক টার্গেট 


















