০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌর শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা মশালমিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগের নেতা-কর্মীরা মশালমিছিল করার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে এসআই জাফর আলমের মাথায় আঘাত লাগে।

ওসি আরও বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে উন্নত কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযানও চলছে।

এর আগে গত সোমবার রাতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে গ্রেপ্তার করে পুলিশ।

সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৩৮ রোহিঙ্গা আটক

সাগরপথে মাছ ধরার নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কক্সবাজার হোটেল-মোটেল এলাকায় আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনসংলগ্ন সৈকতপাড়া আবাসিক এলাকার একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাগরে বিলীন হচ্ছে উপকূল

সাগরে বিলীন হচ্ছে উপকূল

ভিটেমাটি, বাড়িঘর—সবই ছিল মোহাম্মদ আলমের। তিন মেয়াদে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। উপকূলে ভাঙন তাঁর সব কেড়ে নিয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচরের এই বাসিন্দার এখন আশ্রয় নিজ ভিটেমাটি ছেড়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া সৈকতে।

জনপ্রিয় টার্গেট

রায়ের পরপরই আদালতে হুলুস্থুল কাণ্ড! আসামিকে ঘিরে ব্যাপক উত্তেজনা, লুটিয়ে পড়ল পুলিশ

টেকনাফে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের

প্রকাশ: ০২:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬