১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা চলবে, আদালতের অনুমতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের দুটি ভিন্ন অংশ জোড়া দিয়ে প্রচার করেছিল বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠান। এ সম্পাদনার অভিযোগে সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসির এক মুখপাত্র বলেছেন, ‘আদালতের এই সিদ্ধান্তে আমরা বিস্মিত। তবে আদালতের কর্তৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। মামলাটি এখন পরবর্তী পর্যায়ে এগোবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান সম্পর্কে আত্মবিশ্বাসী। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এ মামলার জবাব দিয়ে যাব।’

বিচারক কুন্টজ মনে করেন, বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির অভিযোগগুলো মামলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে মামলার মূল অভিযোগের সত্যতা বা গ্রহণযোগ্যতা নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত দেননি।

বিচারক আদেশে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এসব অভিযোগ প্রমাণ করতে পারবেন কি না এবং সংক্ষিপ্ত রায় কিংবা বিচারপ্রক্রিয়ার মাধ্যমে ক্ষতির শিকার হওয়ার বিষয়টি প্রতিষ্ঠা করতে পারবেন কি না, তা পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।’

ফ্লোরিডার আদালতে করা মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের বাইরে দেওয়া তাঁর ভাষণটি বিবিসি ‘ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণার উদ্দেশ্যে সম্পাদনা করে বিকৃত করেছে’।

বিবিসি এ ঘটনায় ক্ষমা চেয়ে বলেছিল, অনুষ্ঠানটি প্রচারের ফলে ‘ভুলভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানিয়েছিলেন’।

পরে বিবিসি আদালতের কাছে মামলাটি খারিজের আবেদন জানায়। সম্প্রচারমাধ্যমটির যুক্তি ছিল, অনুষ্ঠানটি মানহানির অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য আইনি শর্ত পূরণ করে না। তা ছাড়া অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে প্রচারিতও হয়নি।

গত মাসে বিচারক ট্রাম্পকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এ মামলায় শপথের অধীনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন। এর আগে গত মাসেই ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়’ উল্লেখ করে নির্ধারিত একটি জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া বাতিল করেছিলেন ট্রাম্প।

আদালতে বিবিসির পক্ষে আইনজীবী বলেন, নির্ধারিত দিনে ট্রাম্প অক্টোবরে জর্জিয়ায় নির্বাচনী প্রচারে ছিলেন। বিবিসির আইনজীবীদের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে তিনি ওই প্রচারকেই অগ্রাধিকার দিয়েছিলেন।

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের আইনজীবীরা স্বীকার করেন, বিবিসির সাবস্ক্রিপশনভিত্তিক সেবা ব্রিটবক্সে তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে দেখা যেত, এমন কোনো প্রমাণ তাঁদের কাছে নেই। শুরুতে তাঁরা এমনটাই দাবি করেছিলেন। বিবিসির ওয়েবসাইট, বিবিসি সিলেক্ট কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সম্প্রচারমাধ্যমের মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল, এমন প্রমাণও তাঁরা দিতে পারেননি।

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসিত করার প্রক্রিয়া শুরু, বিভক্ত রিপাবলিকান শিবির

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন হাউস অব রিপ্রজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে তিনি হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার…

ইসরায়েলকে সমর্থন মার্কিন জনগণ পছন্দ করে না, তাই হেরেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনে ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের বিরূপ মনোভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের ব্যাপক অনীহা রয়েছে।

পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও

পরকীয়ার খবর প্রকাশ ও সেটিকে ঘিরে তদন্তের মধ্যে শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়া। এতে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদ এক ধাক্কায় ৭৪০ কোটি ডলার কমে গেছে।

জনপ্রিয় টার্গেট

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা চলবে, আদালতের অনুমতি

প্রকাশ: ১২:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬